


‘কিউবা সরকার আমাদের সঙ্গে কথা বলছে এবং তারা বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে। তাদের কাছে কোনো অর্থ নেই, কার্যত কিছুই নেই। তবে তারা আমাদের সঙ্গে আলোচনা করছে এবং সম্ভবত আমরা কিউবাকে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দখল করে নেব।’- প্রেসিডেন্ট ট্রাম্প

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন – এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উত্তেজনা প্রশমনে আন্তরিক প্রচেষ্টার প্রতি উন্মুক্ত ইরান -ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আমি কিছুই দেখিনি, আমি ভুল কিছুই করিনি। যা দেখেছি, সেটাই আমার জানা; যা দেখিনি, সেটাই গুরুত্বপূর্ণ। যা করেছি, তা জানি; যা করিনি, তা আরও গুরুত্বপূর্ণ।’-কুখ্যাত যৌন অপরাধী ও অর্থ লগ্নিকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সংযোগের বিষয়ে সাক্ষ্য দিতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

এপস্টেইনের সঙ্গে কখনো দেখা হয়েছে বলে মনে পড়ে না। কখনো তার ব্যক্তিগত উড়োজাহাজে চড়িনি কিংবা নিজস্ব দ্বীপ, বাড়ি বা অফিসেও যাইনি। – সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশেরসাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন স্বার্থ, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ, কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক নয়। – বাংলাদেশেরস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’- জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে মির্জা আব্বাস এর ‘দুষ্টুমি করবা না।’ -র জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।














