


শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। দীর্ঘ এক মাস রোজা পালনের পর ধর্মপ্রাণ মুসলমানরা পালন করবেন ঈদুল ফিতর। আর তাই রমজান ও ঈদের প্রস্তুতির জন্য দেশে স্বজনদের কাছে অর্থ প্রেরণ করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

এজন্য রমজানের প্রথম দিনেই গত ১৮ ফেব্রুয়ারী বুধবার নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের জ্যামাইকা শাখায় অর্থ পাঠাতে প্রবাসীদের ভীড় দেখা যায়। ১৫ রোজার পর থেকে দেশে প্রবাসীদের অর্থ প্রেরণের চাপ বাড়বে বলে জানান সোনালী এক্সচেঞ্জের স্থানীয় ম্যানেজার মোহাম্মদ মনিউর রহমান। ছবি: ইউএনএ













