২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউ ইয়র্কের রোচেস্টারে মুসলিম কমিউনিটির ইফতারে অমুসলিমদের সংহতি

নিউ ইয়র্কের রোচেস্টারে শহরে মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান উপলক্ষে এক আন্তরিক ইফতার ডিনারের আয়োজন করেছে। স্থানীয় মসজিদ ও কমিউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ একত্রিত হন।

ইফতার মাহফিলে ধর্মীয় আলোচনা, দোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারের আয়োজন ছিল। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় আচার নয়, বরং ভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতেও সহায়ক।

স্থানীয় অমুসলিমরাও অনুষ্ঠানে অংশ নিয়ে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন, যা বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সূত্র : ডব্লিউএইচএএ