১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশ বেদান্ত সোসাইটি, নিউ ইয়র্ক ইঙ্ক এর আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

বাংলাদেশ বেদান্ত সোসাইটি, নিউ ইয়র্ক ইঙ্ক এর আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশ ও শ্রদ্ধাবনত চিত্তে গত ১লা ফেব্রুয়ারী রবিবার বাংলাদেশ বেদান্ত সোসাইটি, নিউ ইয়র্ক ইঙ্ক এর আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি পুর্ণচন্দ্র মুখার্জী ও সাধারণ সম্পাদক লীনা সাহার সাহার সার্বিক তত্বাবধানে এবং সাংস্কৃতিক সম্পাদিকা মিন্টু চৌধুরী ও সহ সাংস্কৃতিক সম্পাদিকা মৌগন্ধা আচার্যর সহযোগিতায়

জ্যামাইকার ফ্লোরাল পার্কে গোল্ডেন ইয়ারস পার্টি হলে অনুষ্ঠিত পুজায় সতাতন ধর্মালম্বীদের বিপুল উপস্থিতিতে আয়োজিত পুজায় অঞ্জলী প্রদান ছাড়াও ছিল শিশু কিশোরদের হাতে খড়ি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ।

সরস্বতী পুজোর বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন , পুরনো চন্দ্র মুখার্জি , রীনা সাহা, রতন দাশ, দেবব্রত দাশ, তপন সাহা , ফনিন্দ্র সাহা. উত্তম দাশ জিতেন্দ্র মন্ডল, অমিত দে , শান্ত রায় , সনৎ সাহা, সংকর সাহা । পুজা অর্চনায় ছিলেন লতা মন্ডল, দীপ্তি দাশ, সুধা রানী দাশ ,শোভা রায়, তনিমা দাশ , কল‍্যনী মুখার্জি, বনানী রায় , মিন্টু চৌধুরি, অরুনা পাল, ঝুনু সাহা , দেবশ্রী সাহা, মৌগনধা

আচার্যী। বক্তারা প্রবাসের প্রতিকুল পরিবেশ সত্ত্বেও সন্তানদের সনাতম ধর্মে দীক্ষিত করার তাগিদে আপন গৃহে সনাতন ধর্ম চর্চা ও পুজা-পার্বণ উদযাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অসীম সাহা ও অনিমা কর। শিল্পী ছিলেন লীমন চৌধুরি , অমীত দে এবং তুলি।