৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর নতুন কার্যনির্বাহী কমিটি কমিটি গঠিত, নুরে আলম সভাপতি ও হুমায়ুন কবির সাধারণ সম্পাদক

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর নতুন কার্যনির্বাহী কমিটি কমিটি গঠিত, নুরে আলম সভাপতি ও হুমায়ুন কবির সাধারণ সম্পাদক

নিউ ইয়র্কে বসবাসকারী লাকসাম জেলার বাসিন্দাদের সংগঠন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর নতুন কার্যনির্বাহী কমিটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জ্যাকশন হাইটসের একটি রেস্টুরেন্ট এ আয়োজিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি হিসেবে নুরে আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে
হুমায়ন কবির কে নির্বাচিত করা হয়েছে । প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম ভুঁইয়া কমিশনার আব্দুল জলিল তিতুমীর এবং মশিউর রহমান মজুমদার উপস্থিততে কমিটি ঘোষনা করেন। অন্যান্য পদে নির্বাচিত ঘোষণা হয়েছেন যারা তাদের রয়েছেন : সিনিয়র সহ-সভাপতি: কোহিনুর আক্তার জলি, সহ-সভাপতি : ওমর ফারুক রিপন, সহ-সভাপতি : মন্জুর রহমান, সহসভাপতি: মিজানুর মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক: রফিকুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক:ইয়াছিনআরাফাত, সাংগঠনিক সম্পাদক : রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ : ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক: তানভীর হোসেন রাশেদ, দপ্তর সম্পাদক: মো: সাইফুল ইসলাম ফিরোজ, ক্রীড়া সম্পাদক : মোহাম্মদ আব্দুল নোমান, সাংস্কৃতিক সম্পাদক : কাউছার লিমন, কার্যনির্বাহী সদস্য: আব্দুল জলিল তিতুমির, মশিউর রহমান মজুমদার,
রবিউল ইসলাম, সফিকুল ইসলাম,আব্দুল ওয়াদুদ মজুমদার।


সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
বক্তারা আরো বলেন, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করবে ।


উক্ত সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, দিকনির্দেশনা এবং সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করা হবে। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করে এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সকলের কাছে ।
প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সংগঠনের ঐক্য, স্থিতিশীলতা ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । এবং সবশেষ নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের কার্যএম শেষ করা হয়।