১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’ বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’ বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’ বলে মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছেন, সেটিও ‘খুব অপ্রত্যাশিত কিছু না’ বলে মনে করেন তিনি।

‘এটা (দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব) খুব অপ্রত্যাশিত কিছু না। সাধারণত এটা ঘটে। একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়’, বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত (সম্পর্কে) টানাপোড়েন তো আছেই ভারতের সাথে।’

তবে ‘সম্পর্কের এই টানাপোড়েন’ মেনে নিয়েই বর্তমান সরকার ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘তবে আমরা চাইলেই যে হবে, এমন কোনো কথা নেই। দুইপক্ষ থেকেই সম্পর্ককে এগোনোর চেষ্টা করতে হবে।’

নির্বাচন নিয়ে ভারতের ‘উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে, আমরা একটা অত্যন্ত উচ্চমানের, মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।’

নির্বাচন নিয়ে ‘প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ চায় না’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে, আমরা একটা অত্যন্ত উচ্চমানের, মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।’

এর কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘তারা জানে যে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তখন কিন্তু এই যে নির্বাচনগুলো প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটি শব্দও উচ্চারণ করেনি।’

এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমাদের নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করব। আমরা একটা ভালো নির্বাচন করব, যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে’, বলেন পররাষ্ট্র উপদেষ্টা।