সিলেট থেকে সরাসরি আমদানী করা হাওড় এর মাছ এখন পাওয়া যাচ্ছে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এবং ৭৫ স্ট্রিটে অবস্থিত বাংলাদেশী-আমেরিকান মালিকানাধীন বিশাল সুপার মার্কেট ‘ফুড ডাইনেস্টি’তে। গত কয়েক বছর যাবত সুলভে রকমারী পন্য, হালার মাংস ও হিমায়িত মাছ ও নিত্য প্রয়োজনীয় গ্রোসারী সরবরাহে গ্রাহক সন্তুষ্টি ও জনপ্রিয়তা অর্জনকারী সুসজ্জিত ‘ফুড ডাইনেস্টি’তে এখন চলছে সিলেট থেকে সরাসরি আমদানী করা হাওড় এর মাছ এর বিশাল সেল।

‘ফুড ডাইনেস্টি’র ডিরেক্টর মিজানুর রহমান মিজান জানান, ১৭ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আমরা মাছের এই সুবিশার সেল চলছে । সিলেটের হাওড় এর সুস্বাদু কাতল মাছ বর্তমানে ২.৪৯ পাউন্ড, কৈ মাছ ৪.৯৯ (৫০০ গ্রাম), কালি বাউশ প্রতি পাউন্ড ৩.৯৯, মৃগেল মাছ ২.৯৯ পাউন্ড, রুই মাছ ২.৯৯ প্রতি পাউন্ড, গ্রাস কার্ড ২,৯৯ পাউন্ড মূল্যে বিক্রয় করা হচ্ছে। এছাড়া বাটা মাছ, মলা মাছ, কৈ মাছের হিমায়িত প্যাকেট করা বিভিন্ন সাইজের মাছও বিক্রি করা হয়।

মিজানুর রহমান মিজান আরো জানান, মায়ানমার কিংবা থাইল্যান্ডের মাছ নয়, কেবল সিলেটের হাওরের মাছ নিজস্ব উদ্যােগ ও ব্যবস্থাপনায় সরাসরি আমদানী করে ‘ফুড ডাইনেস্টি’র মাছের এলাকা সাজানো হয়েছৈ কেবল গ্রাহক সন্তুষ্টির জন্য।

মিজানুর রহমান মিজান জ্যাকসন হাইটসসহ নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা ও আশেপাশের ষ্টেট থেকে আসা বাংলাদেশীদের জ্যাকসন হা্ইটসের ৩৭ এভিনিউর উপর, ৭৫ ও ৭৬ ষ্ট্রীটের মাঝে অবস্থিত ‘ফুড ডাইনেস্টি’র আমন্ত্রণ জানিয়েছেন।

বিস্তারিত জানতে ৭১৮-৭৭৯-২০৭৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।