গ্রাহকদের স্বাস্থ্যকর পরিবেশে মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে নতুন আঙ্গিকে, নব সাজে আসছে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার সুস্বাদু বাঙালি খাবারের জনপ্রিয় রেষ্টুরেন্ট ঘরোয়া।

ঘরোয়া জ্যামাইকা ও ঘরোয়া ব্রুকলীনের সত্বাধিকারী গোলাম কুদ্দুস জানিয়েছেন অভ্যন্তীরীন আঙ্গিক পরিবর্তন নবরুপে সুসজ্জিত করার কাজ পুরোপুরি চালু হওয়ায় কয়েক সপ্তাহের জন্য জ্যামাইকার ঘরোয়া হ্রাহক সেবা বন্ধ রাখতে হচ্ছে। তবে জ্যামাইকার ঘরোয়া বন্ধ খাকাকালীন সময়ে ঘরোয়ার সকল শেফ ও কর্মীর সেবা পাওয়া যাবে জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেন রেস্টুরেন্টে। জনাব গোলাম কুদ্দুস আরো জানান সাময়িকভাবে গ্রাহক সেবা বন্ধ থাকলেও জামাইকা ঘরোয়ার সব ধরনের ক্যাটারিং সার্ভিস প্রদান াব্যাহত থাকবে। বিস্তারিত জানতে ৯১৭-৩৪৯-৬৩১১ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।