১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাকারিয়া মহিউদ্দিন আর নেই, মরদেহ ঢাকায় প্রেরণ

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাকারিয়া মহিউদ্দিন গত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৬টা ৩৫ মিনিটে নিউ ইয়র্ক এর লংআইল‍্যান্ডের নর্থশোর হাসপাতালে ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিউইয়র্কের প্রবাসী সঙ্গীতশিল্পী ও বিশিষ্ট গিটারিস্ট জাকারিয়া মহিউদ্দিন বাংলাদেশের পপগুরু আজম খান-এর গান অসাধারণভাবে পরিবেশন করতেন । নানান ধরনের গিটার বাজানোর পারদর্শিতায়ও তিনি ছিলেন অসাধারণ।
স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে জাকারিয়া মহিউদ্দিন তিন দশকের বেশি সময় যাবত নিউইয়র্ক শহরে বাস করছিলেন। নি:সন্তান জাকারিয়া মহিউদ্দিন রাজনৈতিকভাবে সক্রিয় চিন্তাশীল মানুষ ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী লড়াকু কলম সৈনিকও ছিলেন। উল্লেখ্য তিনি ঢাকার মতিঝিল মডেল স্কুলের প্রথম ব‍্যাচের এসএসসির শিক্ষার্থী ছিলেন । তাঁর মৃত্যুতে কমিউনিটিতে পরিচিতজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার ১৭ অক্টোবর বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর নামাজে জানাজার পর সরদেহ ঢাকায় পরিবার পরিজনের কাছে পাঠানো হয়।