গত বুধবার ৮ই অক্টোবর জ্যাকসন হাইটসের বারী টাওয়ারের রোমিও’স ইতালিয়ান রেস্টুরেন্টেলায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২ নিউইয়র্কের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের প্রাক্তন গভর্নরসহ ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর অন্তর্ভুক্ত বিভিন্ন লায়ন্স ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, সেক্রেটারী, ট্রেজারার সহ অর্ধশতাধিক লায়ন সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবীব। অনুষ্ঠানের শুরুতেই লায়ন টোস্ট উপস্থাপন করেন লিও চেয়ারম্যান মারিয়া সানচেজ।

এরপর মূল আলোচনায় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী সভায় সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি বলেন, লায়নের সকল সম্মানিত সদস্য একে অপরের পরিপূরক। লায়ন সদস্যদের সহযোগিতা ছাড়া লায়ন গভর্নরের এগিয়ে যাওয়া অসম্ভব। এবং লায়ন ডিস্ট্রিক্টকে আরও শক্তিশালী, কার্যকরী ও পরিপূর্ণ করার জন্য সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি আনন্দের সাথে সকলকে জানান, লায়ন ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর ১৪ বছরের পথ চলায় তাঁর দায়িত্বকালীন মেয়াদে সদস্য সংগ্রহ পরিপূর্ণতা অর্জন করে। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী বলেন, লায়ন হচ্ছে বনের রাজা, লায়ন সদস্যগণ কখনও ঘুমান না এই অর্থে পৃ্থিবীতে প্রতিনিয়ত কোথাও না কোথাও তাঁরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

এরপর ডিস্ট্রিক্ট গভর্নরের সার্ভিস পার্টনার লেডি গভর্নর লায়ন মুনমুন হাছিনা বারী অনুষ্ঠানে সকলে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গভর্ণের ২০২৫-২০২৬ মেয়াদকে সফল ও সার্থক করার জন্য আহবান জানান। এবং মিশন ১.৫ মিলিয়ন স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সকলের হাতকে প্রসারিত করার জন্য অনুরোধ করেন। এছাড়াও অনুষ্ঠানে রিজিওনাল চেয়ারম্যানগণ তাদের নিজ নিজ রিজিওয়নের প্রতিবেদন তুলে ধরেন। সভা শেষে পূর্বে লায়ন গভর্ণর আনন্দের সাথে ঘোষণা দেন যে, ১.৫ মিলিয়ন টার্গেট পরিপূর্ণের লক্ষ্যে আমাদের ডিস্ট্রিক্টের অধীনে আজকে আরেকটি নতুন লায়ন্স ক্লাব “নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব” নামে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল থেকে সনদ লাভ করেন। এবং উক্ত লায়ন্স ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারি যথাক্রমে লায়ন মোহাম্মদ তারেক খান ও লায়ন মোঃ সোহেল হোসেনকে পরিচয় করিয়ে দেন এবং উভয়কে তাদের পদবী স্মারক পড়িয়ে দেন গভর্নর আসেফ বারী।

অনুষ্ঠান শেষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট থেকে প্রেরিত “সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন” সম্মানিত লায়ন সদস্য লায়ন মুনমুন হাছিনা বারী ও লায়ন আহসান হাবীবকে ডিস্ট্রিক্ট গভর্নর প্রদান করেন। উলেখ্য উক্ত “সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন” লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের একটি উচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা। পরিশেষে ডিস্ট্রিক্ট গভর্নর সকলকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজের আমন্ত্রণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

