অগ্নি নিরাপত্তার ঘাটতির কারণে নিউ ইয়র্কের অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার – জেএমসি’র কার্যক্রম সাময়িক বন্ধ, এক সপ্তাহের মধ্যে পুনরায় চালুর আশা কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে কোন বিভ্রান্তি বা মসুল্লীদের মাঝে বা জনমনে কোন ভুলবুঝাবুঝির অবকাশ নেই হলে জানিয়েছেন জ্যামাইকা মুসলিম সেন্টার – জেএমসি’র সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার।
গত ৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের আগে এ ব্যবস্থা নেওয়ায় শত শত মুসল্লি জেএমসিতে নামাজ আদায় করতে পারেননি। তবে দ্রুত সম্ভস সম্যার সাধান করে মসজিদের কার্যক্রম পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেছেন জেএমসি কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রবাসী বাংলাদেশী মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত তিন তলা জেএমসি ভবনের এখন চার তলার সম্প্রসারণ কাজ চলছে। তিনতলা ফায়ার ডিপার্টমেন্টের তদন্তে জেএমসির সম্প্রসারণাধীন ভবনে অগ্নিনির্বাপণের স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা না থাকার বিষয়টি সিটির সংশ্লিস্ট বিভাগের দৃষ্টিগোচর হলে বৃহত্তর স্বার্থে তথা নিরাপত্তার স্বার্থে ফায়ার ডিপার্টমেন্ট প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।
কয়েকটি অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্টের স্পেশাল ইন্সপেকশন ইউনিটের ফায়ার প্রটেকশন ইন্সপেক্টর থমাস ফোর্ড একটি টিম জেএমসি পরিদর্শনে আসলে তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কথা জানান। তারা জানান, জেএমসি’র সম্প্রসারণ কাজ চলাকালীন সময়ে স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় মুসল্লিদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে। এটি স্থাপন না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে জেএমসি’র সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ইউএনএ প্রতিনিধি-কে বলেন, জেএমসি’র সম্প্রসারণ কাজ চলাকালীন সময়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা বন্ধ ছিলো। তবে কে বা কারা অভিযোগ করলে ফায়ার ডিপার্টমেন্ট জেএমসি ভবন পরিদর্শন আসলে সংশ্লিস্ট কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে জেএমসি’র কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। গত শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজের আগ মুহূর্তে এই ঘটনা ঘটনায় মুসল্লীরা জুম্মার নামাজ আদায় করতে পারেননি। কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে জেএমসি’র কার্যক্রম আপাতত: বন্ধ রয়েছে। তিনি জানান, নিরাপত্তার কথা গুরুত্ব দিয়ে স্প্রিংকলার স্থাপনের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, ভবনের নির্মাণকাজ পূর্ণদমে চলছে এবং কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করছে। এখন পর্যন্ত সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে কোন বিভ্রান্তি বা মসুল্লীদের মাঝে বা জনমনে কোন ভুলবুঝাবুঝির অবকাশ নেই বলেও উল্লেখ করেন দেলোয়ার।
দেলোয়ার শনিবার আরো জানান, অগ্নি নির্বাপক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় কাজ ২/১ দিনের মধ্যেই শেষ হবে। এবং আগামী সোমবার অথবা মঙ্গলবার সিটির ফায়ার ডিপার্টমেন্টের সাথে বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করে জেএমসির সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে জেএমসি-তে পুনরায় নামাজ আদায় সহ অন্যান্য কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
উল্লেখ্য, জেএমসি ভবনের সম্প্রসারণের অবশিষ্ট কাজের জন্য গত ২৪ অক্টোবর আয়োজিত ফান্ড রেইজিং অনুষ্ঠানে প্রায় এক মিলিয়ন ডলারের অনুদান ও প্রতিশ্রুতি পাওয়া যায়। চার মিলিয়ন তলারের এই সম্প্রসারণ প্রকল্পে ভবনটির বাকী কাজ সমাপ্ত করতে আরো এক মিলিয়ন ডলার প্রয়োজন বলে জানা গেছে। খবর ইউএনএ’র।








