৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ-এর সমর্থনে মতবিনিময় সভা

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ-এর সমর্থনে মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূতদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন নিউ ইয়র্কের ‘বাংলাদেশ সোসাইটি ইন্ক’-এর আগামী ২৫শে অক্টোবর, রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় বিগত মেয়াদের সফল উন্নয়ন, প্রবাসীদের অধিকার রক্ষা এবং অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে গঠিত শক্তিশালী প্যানেল ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে বিশাল গণসমর্থন ও সংবর্ধনা সভার আয়োজন করে জ্যামাইকার ‘বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ ইন্ক’। গত ৪ঠা অক্টোবর, রবিবার সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এই মিলনমেলায় ‘সেলিম-আলী’ পরিষদের পূর্ণ প্যানেল সহ সর্বস্তরের বিপুল সংখ্যক সচেতন বাংলাদেশি ভোটাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আয়োজক ‘বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ ইন্ক’-এর সম্মানিত সভাপতি শামীম হাসান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম তাদের বক্তব্যে সেলিম-আলী পরিষদকে সমর্থনের যৌক্তিক কারণগুলো স্পষ্ট করেন। তারা বলেন, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি কোনো রাজনৈতিক বা আঞ্চলিক বিভেদের জায়গা নয়, এটি প্রবাসীদের ভরসার শেষ ঠিকানা। বিগত দিনে সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কমিটি বাংলাদেশীদের আইনি সহায়তা, ইমিগ্রেশন গাইডলাইন, আবাসন সমস্যা সমাধান এবং নতুন প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করতে অভূতপূর্ব কাজ করেছে।

জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, কো-চেয়ারম্যান এ বি এম ওসমান গনি, প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন, নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম, জ‍্যামাইকার সেন্টারের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ ফারুক হোসেন মজুমদার, সদস্য সচিব জে মোল্লা সানি, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, সদ‍স্য সচিব কাজী এম আর খান সেলিম, যুগ্ম সদস্য সচিব ইসলাম হোসেন শিপন,যুগ্ম আহবায়ক ফারুক হোসেন,সেলিম পাটোয়ারী,ফারুক হোমেন রনি ও জালাল উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। নতুন আগত বাংলাদেশীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা হবে এবং সেকেন্ড জেনারেশন বা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে স্থায়ী ভবনে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। প্যানেলের প্রার্থীদের প্যানেল পরিচিতি ও গণসমর্থন সভায় সেলিম-আলী পরিষদের প্রার্থীরা উপস্থিত থেকে সকলের সাথে মতবিনিময় করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা হলেন:

সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী,সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী: মোঃ মহিউদ্দীন দেওয়ান,সহ-সভাপতি পদপ্রার্থী: মোঃ কামরুজ্জামান কামরুল,সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী: হারুন চেয়ারম্যান,কোষাধ্যক্ষ পদপ্রার্থী: নওশাদ হায়দার,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী: ডিউক খান,সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী: অনিক রাজ,জন সংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী: রিজু মোহাম্মদ,সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী: মুনসুর আহমেদ,সাহিত্য সম্পাদক পদপ্রার্থী: রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী: হাসান খান,স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: এ এস এম মাইন উদ্দীন (বাবলু),মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: শাহনাজ হোসেন,যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী।কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ উজ্জ্বল বিপুল,সারোয়ার খান বাবু,মোঃ এ মান্নান,শামীম আহমেদ ,মোঃ আব্দুল মালেক খান এবং কাজী রবিউজ্জামান।

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান সর্বস্তরের বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে আগামী ২৫শে অক্টোবর ব্যালটের মাধ্যমে ‘সেলিম-আলী’ পরিষদের পুরো প্যানেলকে জয়যুক্ত করে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির হাতকে আরও শক্তিশালী করুন। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বলেন, প্রবাসে নিজেদের ঐক্য ধরে রাখতে এবং সোসাইটির চলমান উন্নয়ন প্রজেক্টগুলোর সফল সমাপ্তির জন্য এই যোগ্য ও পরীক্ষিত প্যানেলের কোনো বিকল্প নেই।

পুরো আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ’-এর সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির সকল কর্মকর্তা ও সম্পাদক মণ্ডলী। তারা হলেন -ফারুক হোসেন পাটোয়ারী,বেলায়েত হোসেন, ইসমাইল হোসেন (স্বপন),আশিকুজ্জামান ,ফারুক হোসেন রনি,মুহাম্মদ ইসলাম কলিম,মিঞা ফয়েজ আহমেদ,জয়নাল আবেদীন,সাহাদাৎ হোসেন,আতিকুর রহমান,এ কে এম হক খোকন,আসাদুজ্জামান (রিপন),কবির হোসেন,মমিন হোসেন মিন্টু,আল আমিন,পারভেজ,ইমদাদুল হক,গোলাম কিবরিয়া,আঃ খালেক,শাহানুর রহমান (সোহেল),আমজাদ হোসেন,মোঃ আতিকুল্লাহ,মোঃ শফিকুল ইসলাম,শাহ মোঃ কাশেম আলী,মোঃ রাসেল,মোঃ সোলাইমান,ইকবাল হোসেন মজুমদার,জিশান আহমেদ,কাজী মফিজ উদ্দিন (স্বপন),নূরজাহান (রেশমা),সায়মা খাতুন।

উল্লেখ্য, বাংলাদেশ এসেমবলি অব ইউএসএ‘ একটি পেশাজীবী সংগঠন।২০২৪ সালে নিউইয়র্কে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ এসেম্বলি অব ইউএসএ‘। প্রতিষ্ঠার শুরু থেকেই এই সংগঠন বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে,তাদের লক্ষ্য, সবার সঙ্গে সবার যোগাযোগ, সম্পর্কের গভীরতা বৃদ্ধি, সুখে দুঃখে হাত বাড়িয়ে দেওয়া, প্রিয় মাতৃভূমির শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। – জলি আহমেদ প্রেরিত