নিউইয়র্কে দীর্ঘদিনের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর মো: মহসিন আলী হলিউড থেকে Author (লেখক) অফ দ্য ইয়ার ২০২৬ ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট বুক অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়েছেন এবং আগামী ১০ ই অক্টোবর ২০২৬ তারিখ শনিবার লুজ হলিউড হোটেলের বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই অতীব সম্মানীয় পুরস্কার প্রদান করা হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর লেখা BERLIN EXPRESS বই টির জন্য তিনি এই পুরুস্কার লাভ করেন। ইংরেজী সাহিত্যের সারা বিশ্বের সেরা লেখকদের একজন নির্বাচিত হয়ে সম্মাননা ও পুরুস্কার গ্রহণের জন্য ডক্টর মহসিন আলী আগামী ৭ই অক্টোবর বুধবার সস্ত্রীক হলিউড ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন ।
ইতিমধ্যেই কিছু পুরুস্কার ও ট্রফি ডাকযোগে তার বাসায় পৌঁছে গেছে যা নিচের ছবিতে দেখা যাচ্ছে। মূল পুরুস্কার আগামী ১০ ই অক্টোবর শনিবার লুজ হলিউড হোটেল বলরুমে রেড কার্পেট গালায় আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে । বাংলাদেশ ও ভারতের মধ্যে এই প্রথম একজন বাঙালী লেখক ইংরেজী সাহিত্যে হলিউডের আন্তর্জাতিক সেরা লেখকের স্বীকৃতি ও সম্মান অর্জন করলেন যা সকল বাঙালীদের জন্য পরম গর্বের বিষয় । ডক্টর মহসিন আলী সবার দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

















