২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্নাঢ্য আয়োজনে জ‍্যাকসন হাইটসে আড্ডা রেস্তোরাঁর শুভ উদ্বোধন

গত ১৮ সেপ্টেম্বর বাদ জুমা নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ‍্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীট ও ৩৭ এভিনিউর কোণায় (সাবেক হাটবাজার গ্রোসারী ও রেস্টুরেন্ট), বর্ণাঢ্য আয়োজনে ও বহু মানুষের উপস্থিতিতে শুভ উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন সুস্বাদু বাংলা ও চাইনিজ খাবারের অভিজাত আড্ডা রেস্টুরেন্ট।

অপুর্ব আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত, পরিবারবান্ধব আড্ডা রেস্টুরেন্টের শুভ সূচনা করেন এর অন্যতম ডিরেক্টর আমিনুল ইসলাম মিঠু । শুক্রবার ১৮ সেপ্টেম্বর বাদ জুমা আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আড্ডা’র যাত্রা শুরু হল।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ‍্যাকসন হাইটস মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা মুফতি মুহাম্মদ সাদিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আতাউর রহমান সেলিম, নিউইয়র্ক সিটির মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর আবুল বাশার,

মুলধারার রাজনীতিবিদ ও জ‍্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহসভাপতি, খামারবাড়ী গ্রুপের ডিরেক্টর এবং জেবিবিএ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান , স্মৃতি ফ্যাশনস এর সত্ত্বাধিকারী এবং জাগো প্রহরী পত্রিকার সম্পাদক ড. মাহবুবুর রহমান, সারওয়ার খান বাবু ও আড্ডা’র অপর ডিরেক্টর আনোয়ার হোসেন ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মফিজুর রহমান । আড্ডা রেস্টুরেন্টের অন্যতম ডিরেক্টর আমিনুল ইসলাম মিঠু পরিচয়-কে জানিয়েছেন, বাংগালির প্রিয় খাবারকে আধুনিক “ফিউশন” প্রক্রিয়ায় আরো মজাদার ও রুচিশীল করাই তাঁদের মুল লক্ষ্য।

জ‍্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট এর দোতালায় মনোরম পরিবেশে পরিবারিক আয়োজনের ব‍্যবস্থাসহ বেসমেন্টে ১৫০ জনের সুসজ্জিত পার্টি হলও রয়েছে । জ‍্যকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্ট খোলা থাকবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, ব্রঙ্কসে একই কোম্পানির আড্ডা রেস্টুরেন্ট সম্প্রতি ব‍্যাপক জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছে ।