১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে International Trade Fair & Chamber Business Expo 2026 তে বাংলাদেশের অংশগ্রহণ ও ব‍্যবসায়িক ম্যাচমেকিং

নিউইয়র্কে International Trade Fair & Chamber Business Expo 2026 তে বাংলাদেশের অংশগ্রহণ ও ব‍্যবসায়িক ম্যাচমেকিং

নিউইয়র্কের Borough of Manhattan Community College (BMCC), ১৯৯ চেম্বার্স স্ট্রিটে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে 5th New York International Trade Fair & Chamber Annual Business Expo 2026। উক্ত মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং প্রতিবেশী বিভিন্ন দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্টড জিয়াউদ্দিন আহমেদ, MD, FASN; Greater New York Chamber of Commerce-এরPresident & CEO মার্ক জ্যাফে এবং U.S. Small Business Administration-এরAdministrator কেলি লফলার। তাঁদের অংশগ্রহণ উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসার বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্বকে তুলেধরে।

তাঁর বক্তব্যে Kelly Loeffler, Administrator, U.S. Small Business Administration, ক্ষুদ্র ব্যবসা ওউদ্যোক্তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।তিনি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতারগুরুত্ব তুলে ধরেন। তাঁর অংশগ্রহণও আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও উদ্যোক্তা উন্নয়নের প্রতিগুরুত্বকে প্রতিফলিত করে।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্টড ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির গুরুত্বপূর্ণঅবদান এবং বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ওপেশাজীবীদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজএবং Greater New York Chamber of Commerce-এর দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য মার্ক জ্যাফে ওঅ্যামিট শাহকে ধন্যবাদ জানান।

ড. জিয়াউদ্দিন আহমেদ আরো উল্লেখ করেন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সংখ্যায় তুলনামূলকভাবেছোট হলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা, ব্যবসা ও কমিউনিটি উন্নয়নে তাদেরউল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুলহুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান এবং সৈয়দ জাকি হোসাইনের মতো বিশিষ্ট বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে সাফল্যের উদাহরণ তুলে ধরেন।

তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেনএবং উল্লেখ করেন যে ট, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একটি গুরুত্বপূর্ণ বাজার। একই সঙ্গে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করছে। তিনি এইএক্সপোকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিরএকটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে উল্লেখ করেন।

Greater New York Chamber of Commerce-এর President & CEO মার্ক জ্যাফে তাঁর বক্তব্যেচেম্বারের ২৫ বছরের Chamber Business EXPO আয়োজনের অভিজ্ঞতা এবং গত পাঁচ বছর ধরেবাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এই এক্সপোবিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক তৈরির পাশাপাশি বড় ব্যবসা ও ছোট এবং উদীয়মানব্যবসাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে।

মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী ও ব্যবসায়ীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় ব্যবসায়ী, বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী এবং ভারত, চীন, নেপাল, পাকিস্তানসহপ্রতিবেশী বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা মেলা ও সেমিনারে অংশগ্রহণ করেন। এর ফলে বিভিন্নদেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়।

মেলার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল Business-to-Business Matchmaking কার্যক্রম। এরমাধ্যমে ব্যবসায়ীরা সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও সেবা প্রদানকারীদের সঙ্গেসরাসরি যোগাযোগের সুযোগ পান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা উপস্থাপন, নতুন বাজার সম্পর্কে ধারণা নেওয়া, ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা এবং সম্ভাব্য বিনিয়োগ ওবাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ পায়।

মেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ও ব্যবসায়িক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্যGlobal Investment, Banking, Finance & Remittances Forum 2026, যেখানে বিনিয়োগ, ব্যাংকিং, অর্থায়ন ও রেমিট্যান্স খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশিআন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি ও AI, কৌশলগত সোর্সিং ও সাপ্লাই চেইন, NRB বিনিয়োগ এবং উদ্যোক্তাউন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ব্যবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ International Business Excellence Awards 2026। ব্যবসা, উদ্যোক্তা কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও কমিউনিটি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জনবিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় । যথাক্রমে, মি. সৈয়দ জাকি হোসাইন, সমাজসেবী ওপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মডার্ন প্যাকেজিং ইনক., নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, মি. লিয়াকত হোসাইন, প্রতিষ্ঠাতা, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনক., যুক্তরাষ্ট্র, মি. আবুবকর হানিপ, চেয়ারম্যান ও চ্যান্সেলর, WUST এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, PeopleNTech, মি. কাজী হেলাল আহমেদ, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন(IFDC), যুক্তরাষ্ট্র, মি. গোলাম ফারুক ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, GFB Group, যুক্তরাষ্ট্র, ড. আরিফুর রহমান, চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ঢাকা, বাংলাদেশ তাঁদের এই সম্মাননাব্যবসায়িক অগ্রগতি, উদ্যোক্তা উন্নয়ন এবং সমাজ ও অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরুপ।

এক্সপোতে বাংলাদেশি এবং ইউএসএর প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে তুলেধরার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ক্রেতা, ব্যবসায়িক অংশীদার, বিনিয়োগকারী, পেশাজীবীএবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পায়। এর মাধ্যমে বাংলাদেশেরব্যবসা ও পণ্যের জন্য নতুন বাজার সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং প্রতিবেশী বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এইএক্সপো আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব তৈরিরএকটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রদর্শনী, সেমিনার, ব্যবসায়িক বৈঠক, নেটওয়ার্কিং এবংম্যাচমেকিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন ব্যবসায়িক সম্ভাবনা এবং নতুন বাজার অনুসন্ধানেরসুযোগ পাচ্ছেন।

আয়োজকরা মেলায় অংশগ্রহণকারী সকল ব্যবসায়ী, প্রদর্শক, স্পন্সর, বিশিষ্ট অতিথি, চেম্বার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিপুলসংখ্যক দর্শনার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ওসহযোগিতায় International Trade Fair & Chamber Business Expo 2026 আন্তর্জাতিকব্যবসায়িক যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরওশক্তিশালী হয়ে উঠেছে। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে । সকল ছবি প্রজ্ঞা নিউজ এর সৌজন্যে