গত রবিবার, ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির গুলশান টেরেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিলেট এম.সি. অ্যান্ড গভঃ কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র বহুল প্রত্যাশিত ‘এলামনাই নাইট’ ২০২৬। এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিমুর রহমান বুরহান।
‘এলামনাই নাইট’ ২০২৬-এর আহ্বায়ক ছিলেন আলতাফ চৌধুরী ইসবা, প্রধান সমন্বয়কারী ছিলেন দেওয়ান শাহেদ চৌধুরী এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন শাহনওয়াজ চৌধুরী। নেতৃত্ব, সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথি, বোর্ড অব ট্রাস্টিজ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রিয় ‘এলামনাই’ এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের সভাপতি আজিমুর রহমান বুরহান আনুষ্ঠানিকভাবে ‘এলামনাই নাইট’ ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের স্মৃতি ও ঐতিহ্যকে ধারণ করে প্রকাশিত নান্দনিক ম্যাগাজিন ‘স্মৃতিতে-শ্রুতিকে ’-এর মোড়ক উন্মোচন। অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ম্যাগাজিনটির নান্দনিক মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য এবং এলামনাইদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
দীর্ঘদিন পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা পরিণত হয় আনন্দ, স্মৃতি ও ভ্রাতৃত্বের এক প্রাণবন্ত উৎসবে। প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও এলামনাই-রা তাঁদের ছাত্রজীবনের স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় এবং আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে সন্ধ্যাটি স্মরণীয় করে তোলেন।

অনুষ্ঠানে সংগঠনের শিক্ষাবৃত্তি কর্মস‚চি নিয়েও গুরুত্বারোপ করা হয়। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতার লক্ষ্যে পরিচালিত বৃত্তি কর্মস‚চিকে আরও স¤প্রসারিত করতে অষঁসহর, শুভানুধ্যায়ী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
এছাড়া অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, গায়িকা ও শিল্পীদের পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনম‚লক আয়োজন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিও অনুষ্ঠানকে আরও তাৎপর্যপ‚র্ণ করে তোলে।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপু বলেন, এলামনাই-দের ভালোবাসা, সহযোগিতা ও ঐক্যই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। তিনি সংগঠনের বৃত্তি প্রদান কর্মস‚চিকে সফল করতে সকল এলামনাই, শুভানুধ্যায়ী ও সামর্থ্যবান ব্যক্তিদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও নিজেদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে এলামনাই-দের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এবারের ‘এলামনাই নাইট’ ২০২৬ একটি সফল, স্মরণীয় আয়োজনে পরিণত হয়।













