১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি
বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬

উৎসবমুখর পরিবেশে দুই প্যানেলের ৪২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উৎসবমুখর পরিবেশে দুই প্যানেলের ৪২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

যুক্তরাষ্ট্র বাংলাদেশী বংশোদ্ভূতদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের আসন্ননির্বাচন দুই প্যানেলের ৪২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও দুইজন স্বতন্ত্র দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউ ইয়র্ক সিটির উডসাইডে কুইন্স প্যালেসে গত ৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উৎসবমুখরপরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এসময় প্রার্থীদের সাথে তাদের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে “সেলিম-আলী’ এবং সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সন্ধীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহম্মদ এর নেতৃত্বে ‘কুনু-ফিরোজ’প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জ্যামাইকা বাংলাদেশ সোসাইটি (জেবিএস)-এরসাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে কর্মরত শক্তি ডি গুপ্ত যিনি পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২৫ অক্টোবর, রোববার সোসাইটির ত্রি-বার্ষিক (২০২৭-২০২৯) নির্বাচন অনুষ্ঠিত হবে । এদিন সিটির ৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ পর্যন্ত সোসাইটির ভোটার সংখ্যা ৩৫ হাজার ৩২১ জন।

নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ইতিহাসে এবারই প্রথমবারের মতো ত্রি-বার্ষিক কার্যকরীপরিষদের নির্বাচন এবং সর্বাধিক ভোটারের অংশগ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হবে।ফলে নানা কারনেই এই নির্বাচন বিগত নির্বাচনগুলোর চেয়ে কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। কার্যকরী পরিষদের মেয়াদ দুই বছরের স্থলে তিন বছর এবংআরো দুটি পদ নতুন যুক্ত হওয়ায় কমিউনিটির অংশগ্রহণও বাড়ছে। ফলে সবদিক বিবেচনায় নির্বাচন কমিশন সোসাইটি অফিসের স্থলে কুইন্স প্যালেসের বিশাল পরিসরে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানের আয়োজন করে। একাধিক সিকিউরিটি নিয়োগের মাধ্যমে নেয়া হয় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরর নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন কমিশনমনোনয়নপত্র গ্রহণ করেন। কমিশনের অপর সদস্যরা হলেন বদরুল হোসেন খান, মোহাম্মদ শামসুদ্দীন আজাদ, রুহুল আমীন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।

মনোনয়নপত্র দাখিলের দিন বিকেল ৫টার দিকে প্যানেল দুটি আর স্বতন্ত্রপ্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে কুইন্স প্যালেসে সমবেত হতে থাকেন।এসময় অনেকেরই হাতে প্যানেল ও সমর্থিত প্রার্থীদের পোস্টার ছিলো।মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র আবেদন গ্রহণ করেনির্বাচন কমিশন। প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী শক্তি ডিগুপ্ত।

এরপর বিপুল সংখ্যক সমর্থক নিয়ে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের প্রার্থীরা একেএকে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রথমে সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, এরপর সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদসহ অন্যান্য প্রাথীরা মনোনয়নপত্র দাখিলকরেন। তাদের মনোনয়নপত্র দাখিলের সময় সমর্থকরা পোস্টার হাতে বারংবারশ্লোগান তুলে ভিন্ন আবহের সৃষ্টি করে। তারা বলেন, ‘কুনু-ফিরোজ’ প্যানেল সবার সেরা প্যানেল।

এসময় প্রার্থীদের সাথে সাথে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল আহমেদ, সদস্য সচিব বাবুল চৌধুরীসহ রুহুল আমীন সিদ্দিকী, আনোয়ার হোসেন, লুৎফুল করীম, মইনুল ইসলাম প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

‘কুনু-ফিরোজ’ প্যানেলের মনোনয়নপত্র দাখিলের পর ‘ভয়েস ফর চেঞ্জ” শ্লোগান নিয়ে সাধারণ সম্পদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন রাব্বী সৈয়দ।

এসময় তার পরিবারের সদস্যরা বিশেষ করে স্ত্রী ও নাতনীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরো ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রেজাউল করীম চৌধুরী।

সবশেষে বিপুল সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন ‘সেলিম-আলী’প্যানেলের প্রার্থীরা। প্রথমে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, এরপর সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান (কামরুল) ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সহঅন্যান্য প্রাথীরা মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মনোনয়নপত্র দাখিলের সময়ও সমর্থকরা পোস্টার হাতে শ্লোগান তুলে এই প্যানেল-কে সবার সেরা প্যানেল হিসেবে কুইন্স প্যালেস মুখরিত করে তুলেন ।

এসময় প্রার্থীদের সাথে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হাসান মানিক, সদস্য সচিব জে মোল্লা সানি ও প্রধান সমন্বয়কারী মাকছুদুল হক চৌধুরী সহ সালামত উল্লাহ, দুলাল মিয়া (হাজী এনাম), তাজু মিয়া, আব্দুস শহীদ, ছদরুন নূর, জামান তপন, রোকন হাকিম, ময়নুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সোসাইটির সাবেক সভাপতি ডা. মইনুল ইসলাম মিয়া ও প্রধান উপদেষ্টা সোসাইটির সাবেক সহ সভাপতি ওয়াসি চৌধুরী। মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬ : কুনু-ফিরোজ’ প্যানেলের প্রার্থী যারা

বাংলাদেশ সোসাইটির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে অংশনিতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন গত ৬সেপ্টেম্বর রোববার মনোনয়নপত্র গ্রহণ করেন। ইসি ঘোষিত তফসিল মোতাবেককমিশন ইতিমধ্যেই প্রার্থীতা যাছাই-বাছাই করে প্রথমিকভাবে প্রার্থী তালিকাপ্রকাশ করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর, শুক্রবার। নির্বাচনে ভোট গ্রহণ ২৫ অক্টোবর, রোববার।

সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-ফিরোজ’ প্যানেলের প্রার্থী হলেন : সভাপতি- আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি- দুলাল বেহেদু, সহসভাপতি- আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ নওশাদহোসেন, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদজামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক- আহমেদ আর চৌধুরী, জনসংযোগ ওপ্রচার সম্পাদক- সৈয়দ গৌসুল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক- কয়েসআহমেদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার, ক্রীড়া ও আপ্যায়নসম্পাদক- মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- বেগম এম চৌধুরী, যুব ও তথ্যপ্রযুক্তিসম্পাদক- কাজী আর হাসান এবং কার্যকরী সদস্য- সিরাজুদ্দিন হক, মোহম্মদএ সিদ্দিক, মোহাম্মদ আবুল বাসার, মাসুদুল হক সানু, মোহাম্মদ কাওসারআলম ও মোহাম্মদ এম ইসলাম।

`সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী যারা-

বাংলাদেশ সোসাইটির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে অংশনিতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন গত ৬সেপ্টেম্বর রোববার মনোনয়নপত্র গ্রহণ করেন। ইসি ঘোষিত তফসিল মোতাবেককমিশন ইতিমধ্যেই প্রার্থীতা যাছাই-বাছাই করে প্রথমিকভাবে প্রার্থী তালিকাপ্রকাশ করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর, শুক্রবার। নির্বাচনে ভোট গ্রহণ ২৫ অক্টোবর, রোববার।

সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক- হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ- নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক- রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়নসম্পাদক- হাসান খান, স্কুল ও শিক্ষা সম্পাদক- এএসএম মাইন উদ্দিন, মহিলাও শিশু বিষয়ক সম্পাদক- শাহানাজ হোসেন, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ উজ্জ্বল পিপুল, শামীম আহমেদ, সারওয়ার খান বাবু, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ আব্দুলমালেক খান ও কাজী রবিউজ্জামান। খবর ইউএনএ’র।