৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি
বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬

কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে কুনু–ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় পরিষদের সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব আলাউদ্দীন বুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা,নিজাম উদ্দিন,টি মোল্লা ,ফখরুল ইসলাম বেলাল,সভাপতি পদ প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ,নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, প্রধান সমন্বয়কারী বাবুল চৌধুরী,

অনুষ্টানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি প্রার্থী দুলাল বেহেদু, সহ-সভাপতি প্রার্থী আবুল কালাম,যুগ্ম সম্পাদক প্রার্থী নওশের আহমেদ,কোষাধ্যক্ষ প্রার্থী মাহফুজুল ইসলাম রুমি,সম্ভাব্য প্রার্থী জামিল আনসারি, সৈয়দ গৌছুল হোসেন,সিদ্দিক পাটওয়ারী,কয়েস আহমেদ,বাশার ভূঁইয়া,কাওসার আহমেদ,কাজী হাসান।

সভায় বাংলাদেশ সোসাইটিকে আরও শক্তিশালী, কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রমকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনা, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকল প্রার্থীর বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, কুনু–ফিরোজ পরিষদের মূল লক্ষ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বাংলাদেশ সোসাইটির সদস্যদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও গতিশীল ও আধুনিকভাবে এগিয়ে নেওয়া।

সভায় উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা পরিষদের প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। “ঐক্য, সততা ও সেবার অঙ্গীকার—কুনু–ফিরোজ পরিষদের অগ্রযাত্রা”—এই প্রত্যয় নিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। – প্রচার ও প্রকাশনা বিভাগ, কুনু–ফিরোজ পরিষদ। বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি অনুসারে