৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

BHALO-র আয়োজনে নিউইয়র্ক সিটির স্কুল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন মেয়র মামদানি

BHALO-র আয়োজনে নিউইয়র্ক সিটির স্কুল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন মেয়র মামদানি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে মানবসেবায় ও জনহিতকর কর্মকান্ডে জড়িত নিউ ইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালোর (BHALO) উদ্যোগে প্রায় ৬শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে গত বৃহস্পতিবার ২৭ আগস্ট।

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও জ‍্যমাইকার হিলসাইড এভিনিউ ও ১৭৩-১৭৫ স্ট্রীট এর সংযোগ স্থলে অবস্থিত মেজর মার্ক পার্কে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।। নতুন বছরের স্কুলে যাওয়ার আগে বিভিন্ন শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরাও। BHALO-র পক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন শাহরিয়ার রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার কমিউনিটি বোর্ড মেম্বার, জ্যামাইকা মুসলিম সেন্টার এর সেক্রেটারি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পজএবং বতর্মান সভাপতি, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার।