২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি
বাংলাদেশ সোসাইটি নির্বাচন-২০২৬

“সেলিম-আলী” পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে কমিউনিটির অভিজ্ঞ মুখ

“সেলিম-আলী” পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে কমিউনিটির অভিজ্ঞ মুখ

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে সেলিম-আলী পরিষদ। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের অভিজ্ঞ ও পরিচিত নেতৃবৃন্দের সমন্বয়ে পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. মইনুল ইসলাম মিয়াকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

সোসাইটির সাবেক সহ-সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য ওয়াসি চৌধুরীকে প্রধান উপদেষ্টা, প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান মানিককে আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে।

এছাড়া নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা এবং প্রবাসের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানিকে সদস্য সচিব এবং প্রবাসের অন্যতম বৃহৎ সংগঠন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার একাংশের সভাপতি মাকসুদুল হক চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে নির্বাচন পরিচালনা কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি নির্বাচন পরিচালনা কমিটির প্রাথমিক কাঠামো। শিগগিরই প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হবে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, সমর্থন ও অংশগ্রহণ কামনা করেছেন।

নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে “সেলিম-আলী” পরিষদকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে, তাঁরা বলেন বিগত দিনের কার্যক্রম ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, চলমান কাজ সম্পন্ন করা এবং নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করে বাংলাদেশ সোসাইটিকে সময়োপযোগী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই সেলিম-আলী পরিষদের লক্ষ্য।

নির্বাচনে “সেলিম-আলী” পরিষদ এর নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ও বাংলাদেশী বংশোদ্ভূতদের আস্থা, ভালোবাসা ও সম্মিলিত সহযোগিতায় নিউইয়র্ক এর বাংলাদেশ সোসাইটির উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচন সম্পন্ন হবে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটি আরও শক্তিশালী ভিত্তির ওপর ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে