বাংলাদেশে সরকার পরিচালনায় ক্ষমতাসীন বিএনপি কাজের চাইতে কথা বলছে বেশি । যুক্তরাষ্ট্র সফররত জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়ের নিউইয়র্কের বাংলা মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন (কোবা) গত ১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই মত বিনিময় সভার আয়েজন করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের আরো বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা, গণভোট সহ বিপ্লব পরবতর্ী জনপ্রত্যাশা নিয়ে বিএনপি কথা দিয়ে কথা রাখছে না। বরং বিএনপি ফ্যাসিবাদের কায়দায় দেশ পরিচালনা করছে। সর্বত্রই দলীয়করণ করে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে। বিএনপি মুখে যে কথা বলছে, কাজে তা করছে না। এমতাবস্থায় জামায়াতে ইসলামী জাতীয় সংসদের ভিতরে ও বাইরে আন্দালনের কর্মসূচী গ্রহণ করেছে।

কোবা সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ইয়র্ক বাংলা’র সম্পাদক রশীদ আহমদ আহমেদ এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়ের জুলাই বিপ্লব, বিপ্লব পরবর্তী সংস্কার, বিএনপি-জামায়াতের অবস্থান সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এরপর তিনি উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের মতামত শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে জামায়াত নেতা এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শেখ হাসিনার বিচার প্রশ্নের বিএনপি-জামায়াত সহ দেশের সকল দল একমত। হাসিনা ইস্যুতে কোন বিবেধ-বিভক্তি নেই।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হামে আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক শিমুর মৃত্যু, বিদ্যুৎ বিপর্যয়, গ্যাস সঙ্কট প্রভ্রতি মেজর সমস্যা নিয়ে আন্দোলন হতে পারে। কিন্তু আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই, সরকারকে বিব্রত করতে চাই না। তবে আগামী দিনে আন্দোলনের কর্মসূচী রয়েছে। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম, রাজশাহী, সিলেটে লং মার্চ কর্মসূচী ছাড়াও অক্টোবরে ঢাকায় মহাসবাবেশ অনুষ্ঠিত হবে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর তাদের কথার সাথে কাজে মিল দেখতে পাচ্ছি না। বিএনপি দলীয়করণে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শাখার কার্যক্রম প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন এর আরপিও অনুসারে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দেশের বাইরে কোন শাখা থাকতে পারেনা।














