চিটাগাং ইউনিভার্সিটি এলামনি এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা আইএনসি এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা গত ৯ই আগস্ট, রোববার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।

চিটাগাং ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শামসুদ্দিন আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও দক্ষ সাধারণ সম্পাদক জনাব নোমানের পরিচালনায় এবারের বনভোজন বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

কানাডা ও যুক্তরাষ্ট্রের সুদূর টেক্সাস, কানেকটিকাট, নিউজার্সি, নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেট থেকে চিটাগাং ইউনিভার্সিটির এলামনাইগন সপরিবারে এবং বন্ধু-বান্ধব সহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবারের বনভোজন ও মিলনমেলাকে সফল, সার্থক এবং প্রাণবন্ত করে তোলেন।

মুখরোচক দুপুরের খাবার, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, জমজমাট আড্ডা এবং স্মৃতি চিরন্তন রাখার নিমিত্তে ফটোসেশনে ভরপুর এবারের বনভোজন ও মিলনমেলাটি এলামনাইদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেলে আসা ক্যাম্পাসের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে এক অনন্য এবং আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছিল।

এবারের বনভোজন ও মিলনমেলা আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের সদ্য বিদায়ী দু’ টার্মের সফল সভাপতি জনাব মাহমুদ আহমদ, টেক্সাস থেকে আগত জনাব সিকান্দর চৌধুরী, কানাডা থেকে আগত জনাব মোশাররফ চৌধুরী, সংগঠনের প্রাক্তন সভাপতি বিষ্ণু গোপ, প্রাক্তন সভাপতি দিলওয়ার হাসান, প্রাক্তন সাধারণ সম্পাদক এস. এম. ইকবাল ফারুক, প্রাক্তন সাধারণ সম্পাদক রফিকুন ইসলাম, এলামনাই আব্দুল আওয়াল শামীম, এলামনাই পরেশ সাহা, এলামনাই মীর চৌধুরী, এলামনাই এবং US attorney at Law খায়রুল বাশার, এলামনাই জাহাঙ্গীর করিম, এলামনাই শাহীন আজমল, হাসান মাহমুদ, শিবলী সাদিক সহ আরো অনেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উজ্জ্বল পরিবেশ নায় ছিলেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী বাবু তপন বৈদ্য, মামুনুর রশীদ সহ আরও অনেকে। সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বনভোজন ও মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।














