১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

লং আইল্যান্ড সাফোক কাউন্টির ক্যালভারটনে মসজিদ, ফিউনারেল হোম ও কমিউনিটি সেন্টার সহ ৩৬০০ কবরের প্রকল্পের ৮০% কাজ শেষ

লং আইল্যান্ড সাফোক কাউন্টির ক্যালভারটনে মসজিদ, ফিউনারেল হোম ও কমিউনিটি সেন্টার সহ ৩৬০০ কবরের প্রকল্পের ৮০% কাজ শেষ

লং আইল্যান্ড সাফোক কাউন্টির ক্যালভারটনে মসজিদ, ফিউনারেল হোম ও কমিউনিটি সেন্টার সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও মুসলিম কবরের সুবিধাসহ ৩৬০০ কবরের প্রকল্প “আখিরা ইসলামিক সেন্টার” প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলেছে।

নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত দুই মুখ জাহিদ আলম ও ফুয়াদ হোসেন এর উদ্যোগে গৃহীত ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থান থেকে মাত্র ১০ মিনিটের ড্রাইভিং দুরত্বে অবস্থিত এ সুবিশাল প্রকল্পে থাকছে কেবল মুসলিমদের জন্য কবর,

তাছাড়া একটি মসজিদ, মরদেহ রাখার জন্য ৪টি ফ্রীজ সহ ফিউনারেল হোম, নিকটজনদের অপেক্ষার জন্য একটি কমিউনিটি হল।

“আখিরা ইসলামিক সেন্টার” ও কবরস্থান প্রকল্পের অন‍্যতম উদ্যোক্তা জাহিদ আলম পরিচয়-কে জানিয়েছেন,

প্রকল্পের সব সেক্টরের কাজ ইতোমধ্যে ৮০% শেষ হয়েছে এবং তাঁরা আগামী ২০২৭ এর জানুয়ারি থেকে কবর বিক্রি শুরু করতে সক্ষম হবেন বলে আশাবাদী।

কমিউনিটিকে আরো বিস্তারিত অবগত করার লক্ষ্যে আগামী ২৯ আগস্ট প্রকল্প প্রাঙ্গণে এক কমিউনিটি সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সকলে আমন্ত্রিত।