৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

পবিত্র হজ পালনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের জন্য ‘কাবার পথে ট্যুরস এন্ডট্রাভেলস লিমিটিড’র বিশেষ প্যাকেজ অফার

পবিত্র হজ পালনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের জন্য ‘কাবার পথে ট্যুরস এন্ডট্রাভেলস লিমিটিড’র বিশেষ প্যাকেজ অফার

পবিত্র হজ পালনে প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষপ্যাকেজ অফার নিয়ে এসেছে বাংলাদেশী প্রতিষ্ঠান ‘কাবার পথে ট্যুরস এন্ডট্রাভেলস লিমিটিড’। বিশেষ করে বাংলাদেশী পাসপোর্টধারী প্রবাসীদের মধ্যেযারা বাংলাদেশ হয়ে পবিত্র হজ পালন করতে চান তাদের জন্য সহজেই হজপালন করার সুযোগ রয়েছে। কেনোনা কোঠার নিয়ম সহ নান কারণে যুক্তরাষ্ট্রথেকে হজ পালন করতে চাইলে নানা সমস্যার মুখোমুখী হতে হয়। তাই প্রবাসীবাংলাদেশীদেও কথা বিবেচনা করেই প্রতিষ্ঠানটি এমন উদ্যোগ নিয়েছেন বলেএর চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন।

সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে সোমবার (৩ আগষ্ট) সন্ধ্যায়আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলসলিমিটিড’-এর চেয়ারম্যান মিজানুর রহমান এসব কথা বলেন। এসময় মুফতিমোহাম্মদ ইসমাইল, মাওলানা মঞ্জুরুল করীম ও আবাদুর রহিম সহ আরোঅনেকই উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, তার প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারঅনুমোদিত একটি প্রতিষ্ঠান। পবিত্র হজের সময় তার প্রতিষ্ঠান থেকে জিরোমিটার হোটেলে-এর জন্য ১০ লাখ ৫৫ হাজার টাকা, স্পেশাল প্যাকেজের জন্য৬ লাখ ৫৫ হাজার টাকা, প্যাকেজ এ-তে ৭ রাখ ৯৫ হাজার টাকা এবংভিআইপি প্যাকেজে ১৬ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অফার রয়েছে। এইঅফারের মধ্যে কোরবানী সহ অন্যান্য সুবিধা রয়েছে।

মিজানুর রহমান বলেন, যারা আমেরিকান পাসপোর্টধারী বাংলাদেশী তারাওবিশেষ অফার গ্রহণ করতে পারবেন, তবে তাদেরকে বাংলাদেশে গিয়েবাংলাদেশী হিসেবে হজ পালনের আবেদন করতে হবে। এক্ষেত্রে তারাআমেরিকান নন, বাংলাদেশী হাজী হিসেবে পরিচিত হবেন।

তিনি বলেন, হজ পালনে তার প্রতিষ্ঠান সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবেন এবংহজ কাফেলার সাথে বিশেষ মুয়াল্লেম এবং গাইড থাকবে। যুক্তরাষ্ট্রে তারপ্রতিষ্ঠানের পক্ষে দেখভাল করবেন নিউইয়র্কের রহমানিয়া ট্রাভেলস। সংবাদসম্মেলনে রহমানিয়া ট্রাভেলসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে তিনিউপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মুফতি মোহাম্মদ ইসমাইল বলেন, সৌদী সরকার হজের নিয়ম কারণ নতুন করেকরায় বিশেষ করে অনলাইনে আবেদনের নিয়ম করায় বাংলাদেশীআমেরিকানদের অনেকের জন্যই হজ করা কঠিন হয়ে পড়েছে। কেননা, অনলাইনে এতো নিয়ম-কানুন মেনে চলতে হয় যে তাতে সহজেই আবেদন করাহয়ে উঠে না। তবে বাংলাদেশ থেকে হজ পালন করা অনেকটাই সহজ।সেক্ষেত্রে একটু বেশী সময় লাগবে। খবর ও ছবি ইউএনএ’র।