স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবেখ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানীফাউন্ডেশন নিউইয়র্ক’-এর সভায় নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলনের প্রস্তুতিনিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার এই সম্মেলন অনুষ্ঠিতহবে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জ্যাকসন হাইটসেফাউন্ডেশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের প্রস্তুতি ছাড়াওসংগঠনের কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরে শেষ হওয়ায় নতুন কমিটিগঠন নিয়েও প্রাথমিক আলোচনা হয়। খবর ইউএনএ’র।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাপরিচালানা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভারশুরুতে সাধারণ সম্পাদক ভাসানী সম্মেলনের প্রস্তুতি, পরিকল্পনা, আর্থিকঅবস্থার বিষয়ে বিস্তাতি তুলে ধরেন। এরপর উপস্থিত ফাউন্ডেশনের কর্মকর্তা ওসদস্য সহ আমন্ত্রিত অতিথিরা তাদের পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় প্রবাসে সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করা এবং প্রবাসেবসবাসরত ভাসানী অনুসারীদেরকে ফাউন্ডেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ করারউপরও গুরুত্তারোপ করা হয়। এছাড়াও তিন বছর মেয়াদী ফাউন্ডেশনেরকার্যকরী পরিষদের মেয়াদ চলতি বছর শেষ হয়ে যাওয়ায় আগামী সেপ্টেম্বরেনিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে নতুন কমিটি উপহার দেয়ার সিদ্ধান্ত গৃহীতহয়।
এছাড়াও সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অসুস্থ্য অধ্যাপক দেওয়ানশামসুল আরেফীন-এর সুস্থ্যতা কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে তাসের মাহমুদ, মুস্তফা করীম, খন্দকার ফরহাদ, মোহাম্মদ কিউ জামান, এডভোকেট মজিবুর রহমান, নাজমুল আলম শ্যামল, আব্দুর রহীম হাওলাদার, কাজী আযম, আমীন মেহেদী, আবু তালেব চৌধুরীচান্দু, বাসেত রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন শিপন, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদকে চেয়ারম্যান ওসাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব এবং কাজীআযম-কে সমন্বয়কারী করে ‘ভাসানী সম্মেলন-২০২৬’ এর আয়োজক কমিটিগঠন করা হয়েছে।খবর ইউএনএ-র