১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর প্রাণবন্ত মিলনমেলা

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর উদ্যোগে গত রবিবার (১২ জুলাই) নিউইয়র্কের মনোরম হেকশের স্টেট পার্ক-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘পিকনিক-২০২৬’। এবারের পিকনিকের প্রতিপাদ্য ছিল- ‘পেট পোরেদ্দে তোআর লাই, কইলজা জ্বলের তোআর লাই’। মনোরম আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় দুই হাজার প্রবাসী চট্টগ্রামবাসীর উপস্থিতিতে পার্কটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বর্তমান সভাপতি আবু তাহের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া, (প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন)। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

বনভোজন ২০২৬ উদ্বোধনের সাথে সাথেই সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ আবু তাহের শুরুতেই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুষ্ঠানের সকল কার্যক্রমের দায়িত্ব পালন করেন। বনভোজন ২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা এবং অনুষ্ঠানের সকল বিষয়ে দায়িত্বে ছিলেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।

সকাল থেকেই পার্কজুড়ে ছিল চট্টগ্রামের চিরচেনা আন্তরিকতার আবহ। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে কোলাকুলি, চট্টগ্রামের মধুর আঞ্চলিক ভাষায় প্রাণখোলা কুশল বিনিময় ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠেন প্রবাসীরা। প্রজন্ম থেকে প্রজন্মে চাটগাঁইয়া সংস্কৃতি ও ভাষার বন্ধন যেন নতুন করে প্রাণ ফিরে পায়।

অতিথিদের জন্য সকালের নাস্তায় পরিবেশন করা হয় কলা ও ক্রসান্ট। শিশুদের জন্য ছিল ছবি আঁকা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন। মহিলাদের বালিশ খেলা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু মধ্যাহ্নভোজ। পাশাপাশি অতিথিদের জন্য ছিল মিষ্টিমধুর তরমুজ, ঐতিহ্যবাহী ঝাল মুড়ি এবং মিষ্টি পানের বিশেষ আয়োজন, যা সবার প্রশংসা অর্জন করে। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী টিনা রাসেল, রাজিব এবং অন্যান্য শিল্পীদের মনোমুগ্ধকর গান, নৃত্য ও পরিবেশনায় পুরো পিকনিক প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে আকর্ষণীয় পুরস্কারসমৃদ্ধ র‌্যাফেল ড্র—এর মাধ্যমে, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি মুহাম্মদ হানিফ, সাবেক সভাপতি সারোয়ার চৌধুরী সিপিএ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ মনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, নয়া দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার, সাংবাদিক শাবান মাহমুদ, আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ ও সিনিয়র সহ—সভাপতি পদপ্রার্থী, নিউইয়র্কে ঢাকা জেলা এসোসিয়েশনের বর্তমান সভাপতি দুলাল বেহেদু, ট্রাস্টি বোর্ডের কো—চেয়ারম্যান কামাল হোসেন মিঠু, ট্রাস্টি বোর্ডের সদস্য এনাম চৌধুরী, সৈয়দ মোশাররফ হোসেন বাবর, আবু তালেব চৌধুরী চান্দু, আবুল কাশেম চট্টলা, মিজানুর রহমান জাহাঙ্গীর, তারিকুল হায়দার চৌধুরী এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য সারওয়ার হোসেন, সাহাবুদ্দিন চৌধুরী লিটন, মহম্মদ দিদারুল আলম, জামাল চৌধুরী, মোহাম্মদ জাকির, মুহাম্মদ মুজিবর রহমান, মতিউর রহমান চৌধুরী, আবুল কালাম ও মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া আহ্বায়ক মোহাম্মদ শফিকুল আলম, সদস্য সচিব চৌধুরী আজিজ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ঈসা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, সদস্য নাবায়নে ছিলেন তানিম মহসিন, অভ্যর্থনায় ছিলেন মোহাম্মদ টি আলম, ফরিদ আহমেদ তারেক, মোহাম্মদ আকতার হোসাইন, খেলাধুলা পরিচালনায় ছিলেন মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মহিম উদ্দিন, খাবারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ কলিমউল্লাহ, ইমরুল কায়সার, অজয় প্রসাদ , মোহাম্মাদ জাবের শফি এবং বিভিন্ন জিনিসপত্র রক্ষণাবেক্ষণে দায়িত্বে ছিলেন প্রভিন ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাছির মাষ্টার।

দিনব্যাপী এ আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, আন্তরিক আতিথেয়তা এবং পারিবারিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.—এর পক্ষ থেকে পিকনিককে সফল করতে সহযোগিতা প্রদানকারী সকল পৃষ্ঠপোষক, সেব্ছাসেবক, শিল্পী, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি অনুসারে