১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক সিটি কাউন্সিল এর সদস্য শাহানা হানিফের সঙ্গে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ইউ.এস.এ. এর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্ক সিটি কাউন্সিল এর সদস্য শাহানা হানিফের সঙ্গে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ইউ.এস.এ. এর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং খেলাধুলার উন্নয়নে নিউইয়র্ক সিটি প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে, নিউইয়র্ক সিটি কাউন্সিলর শাহানা হানিফের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেন সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ইউ.এস.এ. এর প্রতিনিধিবৃন্দ।

সাক্ষাৎকালে কমিউনিটির তরুণদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, সিটি সুবিধার যথাযথ ব্যবহার, ভবিষ্যতে বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ এবং একটি সুস্থ, সচেতন ও ইতিবাচক প্রজন্ম গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।