নিউইয়র্কে প্রবাসী সুনামগঞ্জ জেলা সমিতি ইউএস এস এ ইনক-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ২২শে জুন সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সুনামগঞ্জ জেলার নতুন কমিটির নেতৃবৃন্দ প্রবাসে সুনামগঞ্জ জেলাসহ বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে কমিউনিটির কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সভাপতি আতাউর রহমান সেলিম সহ এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির নবনির্বাচিত কমিটির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু,সাধারণ সম্পাদক মুন্না মুনতাসির, নতুন অভিশিক্ত সহসভাপতি মানিক আহমেদ,মোহাম্মদ আলী রাজা,মোতাহার রুবেল,শফিকুর রহমান,আব্দুল বারি চপল,সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুহেল,কোষাধ্যখ্য কাজিরুল ইসলাম শিপন,সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম,প্রচার সম্পাদক ইমরুল হাসান সজল,সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম,এীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক সোহান আহমেদ রনি,আইন ও আন্তর্জাতিক সম্পাদক ফয়সল আহমেদ,দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইদ,মহিলা সম্পাদক আসমা বেগম।

এ ছাড়া এ আয়োজনে অংশগ্রহণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক প্রবাসী সুনামগঞ্জবাসী। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সেইসাথে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। – জলি আহমেদ প্রেরিত














