১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২ আগস্ট প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

নিউ ইয়র্কের বাংলা ভাষাভাষী চলচ্চিত্রপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ। আগামী ২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭টায় জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার (JPAC)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নিউ ইয়র্ক বাংলা ফিল্মস ফেস্টিভ্যাল (NYBFF) ২০২৬।

এ উৎসবের লক্ষ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরা এবং নতুন নির্মাতাদের জন্য একটি বিশ্বমানের প্ল্যাটফর্ম তৈরি করা। উৎসবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষার চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে। এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে। মোট ২১ টি ক‍্যাটাগরিতে ৭৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজীবন সম্মাননা প্রদান করা হবে একজন বিশিষ্টজনকে। স্টার সিনেপ্লেক্স পাচ্ছে বিশেষ সম্মাননা পুরস্কার এবং সেরা শব্দগ্রাহক হিসেবে শুধুমাত্র একজনই মনোনয়ন পেয়েছেন।

আয়োজকরা জানান, নিউ ইয়র্ক বাংলা ফিল্মস ফেস্টিভ্যাল শুধু একটি চলচ্চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান নয়, বরং এটি বাংলা সংস্কৃতি, সৃজনশীলতা ও শিল্পচর্চার এক মিলনমেলা। চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠবে এক বর্ণাঢ্য আয়োজন।

এ বছরের ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে All County Home Care। এছাড়াও ডায়মন্ড স্পন্সর হিসেবে বিভিন্ন ব্যবসা ও কমিউনিটি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। অনুষ্ঠানটির সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে একাধিক সাংস্কৃতিক ও মিডিয়া সংগঠন।

আয়োজকদের পক্ষ থেকে সকল চলচ্চিত্রপ্রেমী, শিল্পী, নির্মাতা এবং কমিউনিটির সদস্যদের এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.nybanglaff.org অথবা যোগাযোগ করুন nybanglaff@gmail.comইমেইলে। এছাড়া ফোনে যোগাযোগ করা যাবে (646) 248-4759 এবং (347) 545-7039নম্বরে।

বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও যৌথভাবে আয়োজন করবে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলছে নিউ ইয়র্ক বাংলা ফিল্মস ফেস্টিভ্যাল ২০২৬।ফিল্ম ফেস্টিভ্যালটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশের জনপ্রিয় Rtv ও ৫২ tv, আমেরিকার Channel 14 ও Business America। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে