আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর লস এঞ্জেলস এর বিখ্যাত হলিউড এলাকার সর্বাধুনিক ইউনিভার্সাল হিলটন হোটেলে তিনদিনব্যাপী ফোবানার ৪০তম কনভেনশন অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের বৃহত্তম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানার এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। গত ১৭ মে নিউ ইয়র্ক এর জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে নিউ ইয়র্কে এর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান লস এঞ্জেলসে ফোবানার ৪০তম কনভেনশন এর কনভেনর ড. জয়নুল আবেদীন। এ সময় তঁার সাথে আরো উপস্থিত ছিলেন ফোবানার উপদেষ্টা পরিষদের সদস্য ও নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট নার্গিস আহমেদ ও ফোবানার সাবেক সদস্য সচিব আবীর আলমগীর।
ড. জয়নুল আবেদীন আরো জানান, যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম নগরী লস এঞ্জেলসে ৪০ তম ফোবানা কনভেনশন এর সকল পর্যায়ের প্রস্তুতি এগিয়ে চলেছে। এবারের সম্মেলনে অংশগ্রহণকারীদের উপস্থিতিকে ঝামেলামুক্ত ও আনন্দময় করে তোলার জন্য কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের আবহমান সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা ছাড়াও এবারের লস এঞ্জেলস কনভেনশনে তরুন প্রজন্মের সম্পৃক্ততা থাকবে উল্লেখযোগ্য মাত্রায়। তিনি একটি সফল কনভেনশন আয়োজনে সর্বস্তরের বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা আশা করেন বলেও জানান।

যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলেসে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) কনভেনশন ২০২৬-এ যোগদানের সম্মতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত ২০ মে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ফোবানা লস অ্যান্জেলেস কনভেনশন ২০২৬ হোস্ট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সম্মতি দেন।
সাক্ষাৎকালে লস অ্যান্জেলেস ফোবানা হোস্ট কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম এইচ চৌধুরী, কালচারাল সেক্রেটারি শহীদ আহমেদ মিঠু এবং সাবেক ফোবানা চেয়ারম্যান ও বর্তমান মেম্বারশিপ কমিটির চেয়ারম্যান রেহান রেজা মন্ত্রীর হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করে বিএনপি’র সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী কনভেনশনে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন বলে জানিয়েছেন হোস্ট কমিটি।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর লস এঞ্জেলস এর বিখ্যাত হলিউডে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে ফোবানার ৪০তম কনভেনশন। উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের বৃহত্তম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানার এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
লস অ্যান্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে আয়োজিত এবারের কনভেনশন ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলনে দেশি-বিদেশি তারকা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি থাকছে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, কাব্যজলসা, সাহিত্য ও কবিতা আসর, ইয়ুথ ও যুব ফোরাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, ট্যালেন্ট ও ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপ প্রদানসহ নানা আয়োজন।
এবারের ফোবানা কনভেনশনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। আয়োজক কমিটির দায়িত্ব পালন করছেন কনভেনর ড. জয়নুল আবেদীন, ডেপুটি কনভেনর হাবিব আহমেদ টিয়া, মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট মোয়াজ্জেম এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মুশফিকুল হক, কালচারাল সেক্রেটারি শহীদ আহমেদ মিঠু, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস চেয়ারম্যান সাংবাদিক লস্কর আল মামুন, স্টল ও বুথ চেয়ারম্যান শওকত আনজিমসহ বিভিন্ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান রবিউল করিম বেলাল, এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি এন্থনি পিউস গোমেজ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন দুলাল, নির্বাহী সদস্য কাজী নাহিদ এবং সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকারসহ অন্যান্য কর্মকর্তারা সম্মেলন সফলে কাজ করছেন।

লস অ্যান্জেলেসের ফোবানা কনভেনশনে যোগ দিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন লস অ্যান্জেলেস সিটি মেয়র ক্যারেন ব্যাস। গত রোববার ২৪ মে লস অ্যান্জেলেস সিটি মেয়র ক্যারেন ব্যাসের হাতে আনুষ্ঠানিকভাবে ফোবানা কনভেনশন এর বিশেষ নিমন্ত্রণ পত্র তুলে দেন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার ফোবানা লস অ্যান্জেলেস কনভেনশন ২০২৬ হোস্ট কমিটির কনভেনর ড. জয়নুল আবেদীন, মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, ডেপুটি কনভেনর হাবিব আহমেদ টিয়া, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন চেয়ারম্যান সাংবাদিক লস্কর আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিখ্যাত হলিউডে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে ফোবানার ৪০তম কনভেনশন। উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের বৃহত্তম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানার এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
লস অ্যান্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে আয়োজিত এবারের কনভেনশন ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলনে দেশি-বিদেশি তারকা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি থাকছে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, কাব্যজলসা, সাহিত্য ও কবিতা আসর, ইয়ুথ ও যুব ফোরাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, ট্যালেন্ট ও ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপ প্রদানসহ নানা আয়োজন।















