২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন এর নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইনকের সাবেক কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য কর্মকর্তারা নতুন কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদক এবং কর্মকতাদের সামনে সমস্ত Bank এর হিসাব বুঝিয়ে দেওয়া হয়।গত মঙ্গলবার ১৯ই মে জ্যামাইকায়

কলাপাতা রেস্টুরেন্ট এ কোরআন তেলাওয়াত করার পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আরম্ভ করা হয়। প্রথমে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল ইসলাম খানঁ এর ছোট ভাই এবং আব্দুল করিম হাওলাদারের শশুর কিছুদিন পুর্বে ইন্তেকাল করেছেন। তাদের জন্য দোয়া করা হয় আল্লাহতাআলা যেন তাহাদের বেহেশত নসিব করেন।

সভায় পিকনিক এবং অভিষেক জন্য কন্ঠ ভোটে কমিটি গঠন করা হয়।পিকনিকের তারিখ ৫ই জুলাই এবং অভিষেক এর তারিখ ১৮ই জুন নির্ধারণ করা হয়। সভায় সাংগঠনিক বিষয়ে উপস্থিত সবাই আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন সভাপতি এম আর খান, সাধারণ সম্পাদক মাসুদ রানা তপন , আমজাদ হোসেন সেলিম, শাহাদাত হোসেন প্রমুখ।

নৈশভোজের পর সভাপতি এম আর খাঁন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।