যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বংশোদ্ভূতদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি এই প্রথম ওয়াসিংটন ডিসির ক্যাপিটেল বিল্ডিংএর কংগ্রেসনাল অডিটরিয়ামে নিউ ইর্য়কের সিনেটের ক্রিস্টিন জিলিব্যান্ডের আমন্ত্রণে এশিয়ান প্যাসেফিক আইল্যান্ড সামিটে অংশগ্রহণ করে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামিটে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি অংশগ্রহণ ছিল বাংলাদেশে কমিউনিটির জন্য এক মাইলফলক। সোসাইটির পক্ষ থেকে সামিটে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাথে ছিলেন সোসাইটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান। মোহাম্মদ আলী তার বক্তব্যে নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটি বহু দিনের দাবি একটি বাংলাদেশে কমিউনিটি সেন্টার স্থাপনের জন্য জোরালো দাবি জানান এবং অন্যান্য সংগঠনের জন্য সমাজ কল্যাণমূলক কার্যক্রমের চালানো জন্য সোশ্যাল ফান্ডের বরাদ্দের উপর গুরুত্বারোপ আরোপ করেন, তিনি উল্লেখ করেন যে কমিউনিটির সেন্টার স্থাপন হলে বয়স্কের জন্য সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান. শিশুদের জন্য বিশেষ কেয়ার ইউনিট তৈরি করে সুন্দর ভবিষ্যৎ করার লক্ষ্যে কাজ করা সহ যুবসমাজের জন্য বিশেষ উপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি সুন্দর কমিউনিটি গড়া হবে উল্লেখ করেন।

এছাড়াও তিনি বাংলাদেশ কমিউনিটি জন্য সরকারী সুযোগ সুবিধা বন্চিত হওয়ার কথা তুলে ধরেন। সিনেটরে পক্ষ থেকে বিষয়টিক গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক ভাবে আলোচনা ব্যবস্হা করা হয়ে সেই আলোচনায় সোসাইটির পক্ষ থেকে মহিউদ্দিন দেওয়ান এবং বাংলাদেশী আমেরিকান সোসাইটির পক্ষ থেকে আমিন মেহেদী ও সেলিম খান অংশগ্রহণ করেন। সিমিটে বাংলাদেশী মালিকানাধীন স্মল বিজনেস এর পক্ষে অংশগ্রহণ করন কমিউনিটি এক্টিভিস্ট ও ব্যবসায়ী নওশাদ হায়দার।

সামিটে নিউ ইর্য়কের প্রভাবশালী সিনেটর ও সিনেট মাইনরিটি লিডার চাক শুমার, কংগ্রেসওমেন গ্রেস মেন্ক সহ আরো অনেক আইনপ্রণেতা অংশগ্রহণ করেন। সামিটে সিনেটর চ্যক সক্ষশুমার এর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ক্যাপটেল বিল্ডিংএর বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন ব্যবস্হা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে















