গত ৩ মে হলিসের ১০০-৩৭, ১৯৬ স্ট্রিটে নিউইয়র্কের কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেনের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নব বর্ষ উদযাপনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবশেনাসহ ব্যাপক আয়োজনরে মধ্যে ছিল পান্তা-ইলিশ, ভর্তা-ভাতসহ মজাদার সব খাবার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, সবুজ সহ অন্যান্যরা। দর্শকরা প্রাণভরে উপভোগ করেন শিল্পীদের মনোজ্ঞ এ পরিবেশনা।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন এ উৎসবে। অতিথিদের সঙ্গে নিয়ে নব বর্ষের আনন্দ-উৎসবে মেতে ওঠেন সকলে । সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট ও যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী।

কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেন এ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















