১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে আগামী ১৭ মে রবিবার অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করার আহ্বান

নিউইয়র্কে আগামী ১৭ মে রবিবার অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করার আহ্বান

নিউইয়র্কে আগামী ১৭ মে রবিবার অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করার আহ্বান জানান প‍্যারেড আয়োজনের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

তাঁরা আরো বলেন, এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

প্যারেড আয়োজনে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ গত ২ মে শনিবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে মিট দ্য প্রেস’র আয়োজন করেন। এ সময় আয়োজক এবং অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজেদের ভাবনা তুলে ধরে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে প্রবাসী বাংলাদেশিদের প্যারেডে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি ও প্যারেড অর্ডিনেটর আব্দুস সোবহানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ১৭ই মে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্যারেডের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সেইসাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমে প্যারেড সফল করারও আহ্বান জানান তারা।

তারা আরো জানান, প্রবাসের শতাধিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের বাংলাদেশ ডে প্যারেড। প্রবাসের বিভিন্ন সংগঠনের পাশাপাশি প্যারেডে অংশ নিবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের বাঙালি তারকারা। আমন্ত্রণ জানানো হয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র, নিউ ইয়র্ক স্টেট গভর্নরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ে কর্মরত বাঙালিদেরও।

ইতোমধ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।