২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’র শুভ যাত্রা

নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’র শুভ যাত্রা

বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানাধীন রেস্টুরেন্ট ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’র শুভযাত্রা হয়েছে। ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউ-ক্যাসেল হিল (২২৪৫বি ওয়েস্টচেস্টার এভিনিউ) সাবওয়ে স্টেশনের কাছে অবস্থিত এই রেস্টুরেন্টটি আদি এশিয়ান খাবার, মেডিটেরিয়ান গ্রিল ও কাবাবের জন্য বিশেষভাবে পরিচিত হবে বলে বাংলাদেশী বংশোদ্ভূত উদ্যোক্তারা জানিয়েছেন।

রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ। এরপর ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর ডাইরেক্টরবৃন্দ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ এর ডাইরেক্টর ও পার্টনার শেখ জামাল হোসেন, এইচ এম ইকবাল হোসেন, মো. হোসেন মিয়া এবং নুরুল ইসলাম মিলন।

এরপর অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, ৪৩ প্রিসিন্টের কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর ফাউস্তো পিচার্দো, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অফ ল, যুক্তরাষ্ট্রে মুলধারার রাজনীতিক আব্দুস শহীদ, কমিউনিটি একিটিভিস্ট আব্দুর রহিম বাদশা, আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে নিউইয়র্ক স্টেট এসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭ এর ডেমোক্রেট প্রার্থী জাকির চৌধুরী সিপিএ, রিয়েলটর প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টটির তৈরী বিশেষ খাবার দিয়ে বিপুল সংখ্যক অতিথিকে আপ্যায়ন করা হয়।

রেস্টুরেন্টটির তারুণ্যদীপ্ত উদ্যোক্তা শেখ জামাল হোসেন, ইকবাল হোসেন, মো. হোসেন মিয়া এবং নুরুল ইসলাম মিলন আলাপকালে জানান, ব্রঙ্কসে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের চাহিদা মেটাতেই তাদের এই উদ্যোগ। ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশনের মাধ্যমে নতুন প্রজন্মসহ কমিউনিটির আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন তারা। উদ্যোক্তারা বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, কমিউনিটির সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি নিরলস কাজ করবে। ব্রঙ্কসে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের চাহিদা মেটাতেই তাদের এই উদ্যোগ। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভম‚ ল্যে প্রয়োজনীয় সব খাবারের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

বাঙালী মালিকানায় আরেকটি রেষ্টুরেন্ট গড়ে ওঠায় ভীষন খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচি ও স্বাস্থ্য সম্মত সব খাবার পরিবেশন করবেন তারা।

রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, তাদের রেষ্টুরেন্টে থাকবে আদি এশিয়ান খাবার, মেডিটেরিয়ান গ্রিল, কাবাব এর পাশাপাশি বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ ভিন্ন স্বাদের সব খাবার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং মিলাদ-মাহফিল, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিংয়ের ব্যবস্থা রয়েছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে রেষ্টুরেন্টের সকল খাবারে চলছে বিশেষ ছাড়। ‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ সপ্তাহের ৭ দিনই সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে। রয়েছে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা।

‘প্রাইম এশিয়ান লাউঞ্জ’ কর্তৃপক্ষ খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তাদের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৩৪৭-৫৭৫-৩৫৩৯, ৩৪৭-২০৯-৩৬৫১, ৯২৯-৬৫৫-০৯৭৮ এবং ২০২-৩৬৫-৮৪৫৩।