জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা ‘JAAA’ আয়োজিত এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর অংশগ্রহণে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ ১৪৩৩ আগামী ৩ মে ২০২৬, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে ৫ এপ্রিল, রবিবার পূর্ব প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্ট্গ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BUET) এলামনাই এসোসিয়েশন সভায় উপস্থিত থেকে বর্ষবরণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন। সভায় বৈশাখ আয়োজন বিষয়ক গ্ররুত্বপূর্ণ সিদ্ধান্তে সবাই সহমত প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন JAAA এর প্রেসিডেন্ট মেঘনা পাল, সভা পরিচালনা করেন JAAA এর সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন। উপস্থিত ছিলেন JAAA এর পক্ষ থেকে জামান মনির, আখতার আহমেদ রাশা, মেরিস্টেলা আহমেদ শ্যামলী, সুজিত পাল, শামীমআরা বেগম, তামান্না শবনম পাপড়ি, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী, সুব্রত পাল এবং রিজিয়া ফারহানা খান। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














