Screenshot
প্রবাসের কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে এক টুকরো নির্মল আনন্দ আর দেশীয় ঐতিহ্যের ছোঁয়া দিতে নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘বিসিএ দ্বৈত ক্যারাম টুর্নামেন্ট’। গত ৬ এপ্রিল সোমবার, ব্রঙ্কস ক্যারাম এসোসিয়েশন (বিসিএ)-এর আয়োজনে স্থানীয় একটি পার্টি হলে দিনভর চলে এই ক্রীড়া উৎসব। স্ট্রাইকারের নিখুঁত নিশানায় আর গুটির শৈল্পিক টোকায় কয়েক শত দর্শককে মুগ্ধ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রঙ্কসের শক্তিশালী সুহেল-খালেদ জুটি।
উদ্বোধনী ও আলোচনা পর্ব : বিসিএ-র সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদের সাবলীল সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ও সাবেক তারকা ক্রীড়াবিদ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল হাসিম হাসনু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ সাধারণ সম্পাদক শাহ্ ইকবাল রাজু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ক্যারাম আমাদের শেকড়ের খেলা। সুদূর প্রবাসে এমন আয়োজন আমাদের গ্রামীণ ঐতিহ্যকে শুধু মনে করিয়ে দেয় না, বরং নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে জীবন্ত করে রাখে।” বিশেষ অতিথি আব্দুল হাসিম হাসনু তাঁর স্মৃতি রোমন্থন করে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং কমিউনিটির বন্ধন দৃঢ় করতে অপরিসীম ভূমিকা পালন করে।
নেতৃবৃন্দের উপস্থিতি ও সংহতি : আয়োজনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ : স্টারলিং ডায়াগনস্টিক ও ফার্মেসীর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী, বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুমিনুল ইসলাম, সাবেক ফুটবলার মকন মিয়া, ইনস্যুরেন্স ব্রোকার মোহাম্মদ সালাউদ্দিন, রিয়েলটর লুৎফুন নাহার, ইঞ্জিনিয়ার আব্দুল খালিক, রেদোয়ানা রাজ্জাক সেতু এবং সিপিএ জাকির চৌধুরী।

এছাড়াও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক আহবাব চৌধুরী খোকন, নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট বিলাল আহমদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাকা সহ-সভাপতি মাকসুদা আহমেদ, মো. লিয়াকত আলী, আহমেদ ফয়সল, সালমা সুমি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফারমিস আক্তার, সাবেক স্বর্ণপদক জয়ী মার্শাল আর্টিস্ট রায়হান জামান রানা, আলিমুল ইসলাম বান্টি, পল্লব সরকার, সুয়েব আহমেদ ও চৌধুরী মুমিত তানিম, ইউএসনিউজ অনলাইন এর শাখাওয়াত হোসেন সেলিম, তুষার পিক এর মুহতাসিম বিল্লাহ তুষার, রোকন আহমদ সহ আরও অনেকে।
টুর্নামেন্টের হালচাল ও পরিচালনা: আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত মোট ৪০টি দল নক-আউট পদ্ধতিতে এই লড়াইয়ে অংশ নেয়। পুরো টুর্নামেন্টটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন: নজমুল ইসলাম, মহসিন মিয়া, মোহাম্মদ কবির, মো. জুয়েল আহমদ, মাহবুব মামুন, দেওয়ান কোরেশি, বদরুল ইসলাম, ফাহিম ফয়সল, মুরহাদ আহমদ, বুরহান উদ্দিন, খালেদ হাসান, দাইয়ান হোসেন এবং শুভ্র খান।
আয়োজনকে সফল করতে নেপথ্যে থেকে সার্বিক তত্ত্বাবধানে নিরলস পরিশ্রম করেছেন: মোহাম্মদ রনি, মো. রাহেল আহমদ, হোসেন শিমুল, মো. জুবায়েদ হোসেন, শাহিন মিয়া, মনসুর আহমদ ও লুৎফুর রহমান।
ফলাফল ও পুরস্কার বিতরণী- টানটান উত্তেজনার ফাইনাল শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন : সুহেল-খালেদ জুটি (ব্রঙ্কস, নিউইয়র্ক)। তারা পুরস্কার হিসেবে পান নগদ ৩ হাজার ডলার ও দুটি বিশালাকার আকর্ষণীয় ট্রফি। রানারআপ : এনু-সাকাওয়াত জুটি (ওজন পার্ক)। তারা জয় করেন ১৮শ ডলার ও ট্রফি। তৃতীয় স্থান : কামরুল (সিনিয়র)-শহিদ জুটি (মিশিগান)। তারা পান নগদ ৮শ ডলার ও ট্রফি। চতুর্থ স্থান : রুমন (সিনিয়র)-কামরুল (জুনিয়র) জুটি (মিশিগান)।
বিপুল আনন্দ ও করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে। শেষে আয়োজক সুহেল আহমদ ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














