বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট এম.সি. এন্ড গভঃ কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক.-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, ত্যাগ ও অর্জন নিয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী বক্তব্য প্রদান করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জাতির প্রতি তাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা পর্বে অংশ নেন আজিমুর রহমান বোরহান, দেওয়ান শাহেদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দিদার শাহীন, ম. আমিনুল হক চুন্নু, গোলাম কিবরিয়া চৌধুরী প্রমূখ। বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া চৌধুরী এবং পরবর্তীতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাহফুজুল বারী চৌধুরীর শেষে সংগঠনের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














