৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্দোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্দোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনদের প্রানবন্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্দোগে ২৯ শে রোববার জুম এর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলালের উপস্থাপনায় অনুষ্টিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াতকরেন মাওলানা আব্দুল কুদ্দুস।

আলোচনা সভায় অতিথি হিসাবে যোগদান করেন ৭১ এর বীর মুক্তিযোদ্বা একুশে পদকপাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরী এবং তার পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন ও বিজয়ের গান পরিবেশন করেন। সভায় মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় ।

সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সহ সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন ইউ কে সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহ সভাপতি কাপ্তান হোসেন, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সহ সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক‍্যরল, কাউন্সিলার ফয়জুর রহমান, ফয়জুল হক কোষাধ্যক্ষ ডঃ রফিকুল হায়দার, আব্দুল ওদুদ দিপক, শামীম আহমেদ, ডুবাই থেকে যোগদান করেন কুদ্দুস খান মজনু বাংলাদেশ থেকে যোগদান করেন ইউনিটের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মুহিব উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার জনতা ব্যাংকের সাবেক জি এম শামীম আলম কোরেশী, অধ্যক্ষ নেছার আলী ও ডাঃ সৈয়দ রেজওয়ান আহমেদ এবং ঈদের গান পরিবেশন করেন জনাব আলী ইদ্রিস ফ‍্যান্স থেকে যোগদান করেন সভাপতি ফয়ছল উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসিত পর্তুগাল শাখার সভাপতি লায়ন আবুল হাসনাত আমেরিকার নিউইয়র্ক বাফলো থেকে যোগদান করেন সভাপতি মোক্তাদির হোসেন মিছবাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফারুক সহসভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ উপদেষ্টা গৌসুল হোসেন রাহিন। নিউইয়র্ক থেকে যোগদান করেন সহ-সভাপতি হাসান আলী মিশিগান থেকে যোগদান করেন সফিক রেহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তযুদ্বে যাহারা শহীন হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন মুক্তিযুদ্বের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিজয়ের গান পরিবেশন করেন বীর মুক্তিযোদ্বা ডাঃ অরুপ রতন চৌধুরী। উপস্থিত সদস্য বৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে যাহারা আত্মত্যাগ করেছেন তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ইউরোপ, আমেরিকা, মধ্যপাচ্য, ইংল্যান্ড, ইতালী, বাংলাদেশ, অস্টেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগহন করেন। পরিশেষে সভাপতি মুহিবুর রহমান মুহিব বিশ্বের বিভিন্ন প্র‍্যান্ত থেকে যারা যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে