৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

সিএমএস অ্যাকসেস সামিট ২০২৬ : স্বাস্থ্য খাতে সেবার মান ও আয় বাড়ানোর কৌশল নিয়ে প্রাণবন্ত আয়োজন

সিএমএস অ্যাকসেস সামিট ২০২৬ : স্বাস্থ্য খাতে সেবার মান ও আয় বাড়ানোর কৌশল নিয়ে প্রাণবন্ত আয়োজন

নিউইয়র্কের লং আইল্যান্ডে অনুষ্ঠিত হলো স্বাস্থ্যখাতভিত্তিক একটি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আয়োজন “সিএমএস অ্যাকসেস সামিট ২০২৬”। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকালে নিউ হাইড পার্কের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সামিটের আয়োজক ছিল মেডসিস হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। স্বাস্থ্যসেবা খাতে আয় বৃদ্ধির আধুনিক কৌশল, বিশেষ করে পপুলেশন হেলথ ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে একটি প্র্যাকটিসে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধি সম্ভব—তা নিয়েই মূলত এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর ধারাবাহিকভাবে শুরু হয় মূল পর্ব। যেখানে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী, অন্যান্য অতিথিদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Advaa Health – Advancing Primary Care-এর ম্যানেজিং পার্টনার ও প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. আভিনাশ জয়াসওয়াল। তিনি তার বিস্তারিত উপস্থাপনায় আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় রোগীদের সেবার মান উন্নয়নের উপর জোড় দেন। একই সঙ্গে তাদেরকে নিবীড় সেবা দেয়ার মধ্য দিয়ে আয় বৃদ্ধির বিভিন্ন কার্যকর পদ্ধতি তুলে ধরেন। বিশেষ করে সিএমএস অ্যাকসেস মডেলের মাধ্যমে কীভাবে নতুন আয়ের সুযোগ তৈরি করা যায়, সে বিষয়ে তিনি স্পষ্ট ধারণা দেন।

তার বক্তব্যে তিনি ক্রনিক কেয়ার ম্যানেজমেন্ট (সিসিএম), রিমোট পেশেন্ট মনিটরিং (আরপিএম) এবং বিহেভিয়োরাল হেলথ ইন্টিগ্রেশন (বিএইচআই)-এর মতো সেবাগুলোর গুরুত্ব ব্যাখ্যা করেন এবং এগুলোর সঠিক বিলিং কৌশল প্রয়োগের মাধ্যমে কীভাবে একটি প্র্যাকটিস উল্লেখযোগ্য অতিরিক্ত আয় করতে পারে, তা তুলে ধরেন। এছাড়াও এমআইপিএস অপটিমাইজেশন, মেডিকেয়ার স্টার রেটিং বৃদ্ধি এবং প্রিভেন্টিভ কেয়ার সেবার মাধ্যমে রাজস্ব বাড়ানোর বিষয়েও তিনি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

ডা. জয়াসওয়াল উল্লেখ করেন, সঠিক পরিকল্পনা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বছরে অতিরিক্ত দেড় লাখ থেকে তিন লাখ ডলার পর্যন্ত আয় বৃদ্ধি করতে সক্ষম। তার বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন তিনি, যা উপস্থিতদের জন্য অত্যন্ত উপকারী ও বাস্তবসম্মত দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট ব্যবসায়ী ও এলিট সিনার্জি রিয়েলটি এর প্রেসিডেন্ট সাব্বির আহমেদ, বিশিষ্ট আইনজীবী সুপ্রীত কে পারমার, চিকিৎসক ডা. ফেনেল গান্ধী, রেডিও ব্যক্তিত্ব, লেখক ও রিয়েল এস্টেট ডেভেলপার জেনিফার র‍্যাম্পারসাউদ, আয়োজক প্রতিষ্ঠান মেডসিস হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ফাউন্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল আহাদ, প্রধান পরিচালন কর্মকর্তা মো. কামরুল হাসান, মিয়া হোম রিয়েলটির প্রেসিডেন্ট রুহিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রাজীব মিয়া এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শামীম আল আমিন। অনুষ্ঠানে ইজি লিভিং এন ওয়াই হোম কেয়ারের উর্দ্ধতন কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাস্থ্যখাতের বিভিন্ন দিক—বিশেষ করে আইনি কাঠামো, সেবা সম্প্রসারণ এবং পেশাগত অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাবনার কথাও এ সময় উঠে আসে আলোচনায়। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন রাফিউল হায়দার।

চিকিৎসক, প্র্যাকটিস মালিক, হেলথকেয়ার পরিচালক এবং মেডিকেল ডিরেক্টরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সামিটটি একটি মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বরং বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর কৌশল সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন, যা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে উদ্যোক্তারা মনে করেন।

সার্বিকভাবে, “সিএমএস অ্যাকসেস সামিট ২০২৬” স্বাস্থ্যখাতে আধুনিক চিন্তাধারা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং আয় বৃদ্ধির নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, নিউইয়র্ক সিটি, নাসাও এবং সাফোক কাউন্টির চিকিৎসকরা এ বিষয়ে আগ্রহী হলে 646-544-4441, 516-514-0101 এই দুটি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে