১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের অভিষেক সম্পন্ন

গত শুক্রবার ৬ই মার্চ ব্রুকলিনের লিবার্টি এভিনিউর বৈঠকখানা কিচেন অ্যান্ড সুইটস রেস্টুরেন্টে নিউইয়র্কে এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া

মাহফিল এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসালের নবনির্বাচিত জাতীয় সভাপতি মো. করিম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি

এমেরিটাস মাফ মিসবাহ উদ্দিন, অভিষেক কমিটির চেয়ারম্যান এএসএম মাইনউদ্দিন পিন্টু, কনভেনর আতিক রহমান, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন এবং কো-অর্ডিনেটর শাহনাজ হোসাইন।

অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি মাসুদ রানা তপন ও সাধারণ সম্পাদক সন্তানু বড়ুয়াসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ইফতার মাহফিলে প্রবাসী দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত থেকে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সবার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।