১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৪০ তম ফোবানা লস এঞ্জেলেসে, কিক অফ ২৮ মার্চ

৪০ তম লস এঞ্জেলেসে ফোবানার প্রস্তুুতির কাজ এগিয়ে চলছে। ৩৯ তম সফল আটলান্টা ফোবানার পর এবার লস এঞ্জেলেসে ৪০তম ফোবানাকে ঘিরে উ্যসব মুখর হয়ে উঠবে লস এঞ্জেলেস। লস এঞ্জেলেস যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ও একটি অতি আকর্ষনীয় নগরী ।

২০২৬ সালের লেবার ডে উইকেন্ডে ৪ থেকে ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। দীর্ঘদিন পর লস এঞ্জেলেসে ড. জয়নুল আবেদীন এর নেতৃত্বে আরো একটি সফল ফোবানার স্বপ্ন দেখছেন ফোবানার শুভাকাঙ্ক্ষীরা।

৪০ তম ফোবানায় অনেক নতুন সেগমেন্ট যুক্ত হচ্ছে বলে জানালেন কনভেনর ড. জয়নাল আবেদীন। তিনি আরও জানান, আগামী ২৮ মার্চ লস এঞ্জেলেসে মিট এন্ড গ্রীটে বিস্তারিত জানাবেন। জানুয়ারীতে ঢাকায় বাংলাদেশে মিট এন্ড গ্রীট সফল ভাবে সম্পন্ন হয়েছে।

গত ১২ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত ফোবানার ৪০ তম কনভেনশন এর আয়োজক কমিটি কতৃক সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী সংসদের নেতৃবৃন্দ ও ৪০ তম আয়োজক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশের ব্যবসায়ীদের এবং ফোবানার শুভাকাঙ্ক্ষীদের আগামী সেপ্টেম্বর এ লস এঞ্জেলেসে আমন্ত্রন জানান।

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক নিয়ে কনভেনর ড. জয়নাল আবেদীন জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং মাহে রমজানের কারনে আমরা কিছুটা কম প্রচার করছি। তবে আমাদের প্রস্তুুতির কাজ গুলো এগুচ্ছে। ইনশাআল্লাহ আমরা ইদের পর সবাইকে আরো আপডেট দিতে পারব।

তবে লস এঞ্জেলেসে বাংলাদেশী কমিউনিটি আমেরিকায় একটি সফল কমিউনিটি এবং আমরা ঐক্যবদ্ধ। আমাদের লস এঞ্জেলেস ফোবানা ভাল হবে, সুন্দর হবে।

লস এঞ্জেলেসে এ ৪০ তম আসরে উত্তর আমেরিকার ও বিভিন্ন দেশের প্রবাসীরা ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।
৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নাল আবেদিন আরো বলেন , লস এঞ্জেলেসে বাংলাদেশীদের একটি বৃহদ জনগোষ্ঠীর বসবাস। কৃস্টি কালচার ও সংস্কৃতির এক উর্বর ভুমি। কমিউনিটির একটি শক্ত বন্ধন।

অতীতে সফল ফোবানা কনভেনশন করার অভিজ্ঞতায় এবারের ৪০ তম আসরটিকে আরও সুন্দর ও বিস্তৃত করার প্রস্তুুতি চলছে।

ফোবানা উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্‌ সংগঠন, এবারের লস এঞ্জেলেসে ৪০ তম ফোবানা সম্মেলনকে ঢেলে সাজানো হয়েছে৷ ফোবানাকে ইতিতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে, যেখানে বিশ্ব পর্যটকরা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।

ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ ৪০ তম ফোবানার আপডেট নিয়ে বলেন, ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই। ৪০ তম মুল ফোবানা লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। নির্বাহী কমিটি সর্বাত্বক সহযোগিতা করছে । ফোবানা আগের চেয়ে গতিশীল। লস এঞ্জেলেসে ফোবানার প্রস্তুুতি এগিয়ে চলছে।

ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান রবিউল করিম বেলাল জানান, ফোবানা উত্তর আমেরিকার বাংলাদেশীদের সবচেয়ে বড় সংগঠন। ফোবানার ৪০ তম আসরটি একটি মাইল ফলক হিসাবে স্থান পাবে। হোস্ট কমিটির সাথে নির্বাহী কমিটির সমন্বয়ে একটি মান সম্পন্ন ফোবানাই হবে। সবাইকে লস এঞ্জেলেসে স্বাগত জানাই সেপ্টেম্বরে।

লস এঞ্জেলেস ফোবানা হোস্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল জানান, লস এঞ্জেলেস ফোবানায় লস এঞ্জেলেস নগরীসহ আশেপােশর মহরগুলিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সমন্বিত অংশগ্রহণ থাকবে।

সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস , সিলিকন ভ্যালী, সহ আশে পাশের সব গুলো সিটির প্রবাসীরা থাকবেন সাথে।

২০২৬ সালের লেবার ডে উইকেন্ডে ৪ থেকে ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছেন। অনেক গুলো সাব কমিটি গঠন করা হয়েছে। লস এনজেলস ফোবানায় প্রবাসীরা আনন্দ খুজে পাবেন।

ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত : গত ১২ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি, ফোবানার নির্বাহী সংসদের নেতৃবৃন্দ বাংলাদেশের ব্যবসায়ীদের এবং ফোবানার শুভাকাঙ্ক্ষীদের আগামী সেপ্টেম্বর এ লস এনজেলস এ আমন্ত্রন জানান।

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টায় জহুর হলে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে নির্বাহী কমিটি ও স্বাগতিক কমিটির নেতারা ৪০তম সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

ফোবানার নেতৃবৃন্দ উপস্থিত সুধিজনদের ফোবানার নানা বিষয় অবহিত করেন। ৩৯ টি সফল কনভেনশন এর পর লস এনজেলস ৪০ তম আসরটি ব্যাপক জমজমাট করার প্রস্তুুতি চলছে। আটলান্টার ৩৯ তম আসরের সফলতার পর লস এনজেলস এ ৪০ তম আসরে উত্তর আমেরিকার ও বিভিন্ন দেশের প্রবাসীরা ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।

৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড.জয়নুল আবেদিন বলেন, লস এঞ্জেলেসে বাংলাদেশীদের একটি বৃহদ জনগোষ্ঠীর বসবাস। অতীতে সফল ফোবানা কনভেনশন করার অভিজ্ঞতায় এবারের ৪০ তম আসরটিকে আরও সুন্দর ও বিস্তৃত করার প্রস্তুুতি চলছে। বাংলাদেশের ব্যবসায়ীরা,রিয়েল ইষ্টেট কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিজনেস ডেভেলপমেন্ট করার সুযোগ থাকবে। বিভিন্ন দেশের দেশী ইন্টারপ্রনার রা ফোবানায় তাদের ব্যবসার মার্কেটিং এর সুযোগ পাবেন।

ফোবানা উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্‌ সংগঠন, এবারের লস এঞ্জেলেসে ৪০ তম ফোবানা সম্মেলনকে ঢেলে সাজানো হয়েছে৷ ফোবানাকে ইতিতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।

সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ বলেন, ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই৷ ৪০ তম মুল ফোবানা লস এনজেলস এ অনুষ্ঠিত হবে। ফোবানা একটি সুসংগঠিত সংগঠন, এবারের ৪০ তম লস এনজেলস ফোবানায় উত্তর আমেরিকার শতাধিক সংগঠন উপস্থিত থাকবে৷ আপনারা সবাই উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ফোবানার নির্বাহী কমিটির নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, ফোবানা কর্মকর্তা রেহান রেজা, গোলাম ফারুক ভুঁইয়া, মকবুল আলী, নাহিদুল খান ও কাজী নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বছর লেবার ডে উইকেন্ডে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছেন। অনেক গুলো সাব কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী, গণমাধ্যমকর্মী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফোবানার নেতৃবৃন্দ জানান, ফোবানা কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়৷ চ্যারীটি, স্কলারশীপ, অর্ধ শতাধিক সেমিনার, বিজনেস লাঞ্চ, উইমেন এম্পায়ার, ইউথ ফোরাম সহ নানা স্যাগমেন্ট থাকবে ৪০ তম লস এঞ্জেলেস ফোবানায়। আয়োজক কমিটির পক্ষে কাজী নাহিদ জানান, আগামী মার্চে কীক অফ পার্টি অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে, সেখানে হোস্ট কমিটির সকলের সাথে এবং স্পন্সরদের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে।

ফোবানার স্কলারশীপ কমিটির পক্ষে রেহান রেজা জানান, এই বছর ফোবানার স্কলারশিপে বাংলাদেশের আরো নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হবে। – জুয়েল সাদত, ফোবানা মিডিয়া কোর্ডিনেটর