১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ইফতার ও দোয়া মাহফিল

বিপুল সংখ্যক যুক্তরাষ্ট জাতীয় পার্টি ও অংগ সংগঠনের নেতা ও কর্মীদের উপস্হিতিতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার প্রচার সম্পাদক শাহজাহান সাজুর পরিচালনায় ১২ই মার্চ বৃহস্পতিবার জ্যাকসন হাইট্স ঈটজি রেষ্টুরেন্টে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় ।

জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ,উপদেষ্টা সৈয়দ শওকত আলী ,সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া , সহ সভাপতি নূর ইসলাম বর্ষন ,প্রচার সম্পাদক শাহজাহান সাজু , কৃষি বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল , শ্রম বিষয়ক সম্পাদক আওয়াল কাজী, রবিউল হক, মহিলা নেত্রী নার্গিস আহমেদ ।

সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতি , ছাত্র রাজনীতি , প্রসাশনিক অবকাঠামো যোগপযোগী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে প্রয়াত রাষ্টপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদ জাতীয় পার্টি করেন এবং প্রসাশনিক বিকেন্দ্রীকরন , ঔষধনীতি , যোগাযেগ ব্যবস্হার বৈপ্লবিক উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন ।.বক্তারা আরো বলেন যে, বাংলাদেশের সদ‍্য জাতীয় সংসদ নির্বাচনে, জামায়াত ও ভূঁই ফোড় সংগঠন এন সি পি কে প্রতিষ্ঠিত করার জন্য ডঃ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন ইন্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারানো হয়েছে ।সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এমপি হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান ।

সভায় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্টপতি এইচ এম এরশাদ সহ ও বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত যাহারা দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে আত্মাহুতি দিয়েছেন , তাদের রূহের মাগফেরাত কামনা করে এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এম পি দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা জনাব সৈয়দ শওকত আলী ।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ।