৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Screenshot

মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনক (Munshigonj Bikrampur Association Inc)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল সোমবার (২ মার্চ) সন্ধ্যায় গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও এ আয়োজন ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম খান এবং ইফতার মাহফিল সঞ্চালনা করেন কাজী এম. খান সেলিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, মির্জা মনিরুজ্জামান শামীম এবং ইফতার মাহফিলের কনভেনর একতারুজ্জামান রতন , সেক্রেটারি হাজী মোঃ মুছলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন সেলিম, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান টুটুল।

বক্তারা বলেন, প্রবাসে মুন্সীগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ হাসান জামান, সহ-সভাপতি মানিক বাবু ও মোহাম্মদ কাইয়ুম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আশরাফ উদ্দিন খসরু, খোরশেদ আলম, এস. এম. আনিসুর রহমান, তাজুল ইসলাম, সদস্য সাইদুর ইসলাম লিংকনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন ও ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম মিলন, সহ-সভাপতি হাবিব, শাহজাহান, কাজী জামান বিটু, সায়েম ঢালি, নাজমুল আলম শ‍্যামল ও আলিম।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী, সাবেক সভাপতি আবু রব ও রহিম হাওলাদার, সাবেক সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, ট্রেজারার নওশাদ হোসেন, কাসেম চৌধুরী, জেএফকে অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গিয়াস উদ্দিন আহম্মেদ, মির্জা আলাউদ্দিন আহম্মেদ, প্রিন্স খান, নাজমুল আলম শ্যামল ও কামরুজ্জামান সেলিমসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও লায়ন্স নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স আহসান হাবিব, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, লায়ন নুরুল আজিম, ভাইস প্রেসিডেন্ট লায়ন রুহুল আমিন, সাবেক সেক্রেটারি লায়ন হাসান জিলানীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংগঠনের সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সেলিম খান, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশুদ রানা তপন।

পবিত্র রমজান মাসের বরকত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম সাহেব। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের শান্তি-সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়।
পরিশেষে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের আবহে ইফতার ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে