Screenshot
প্রতিবছরের মত এবারও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন করেছে শাহ নেওয়াজ গ্রুপ। গত ৫ মার্চ বৃহস্পতিবা উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের প্রধান, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও

লায়ন শাহ নেওয়াজ এবং চেয়ারম্যান লায়ন আমেনা নেওয়াজ। ইফতার পার্টিতে নিউইয়র্কের বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত হয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যে ইফতারের পূর্বে মোনাজাতে অংশ নিয়েছেন।

আইটিভর মাওলানা শহীদুল্লাহর সঞ্চলনায় অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেছেন ইমাম কাজী কাইয়ুম এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। ইফতারের পূর্বে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি কামনায় মোনাজাত পরিচালনা করেছেন মির্জা আবু জাফর বেগ।

আগত সকলের উদ্দেশ্যে শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ বলেন, পবিত্র রমজান মাস আমাদের জন্যে আত্মশুদ্ধির বড় নেয়ামত বয়ে এনেছে। বাংলাদেশি কমিউনিটির সকলকে ধন্যবাদ জানাতে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা এবং কমিউনিটির সুধীজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা এই আয়োজন করে আসছি। আপনাদের সহযোগিতায় আমাদের গ্রুপের কর্মকান্ড আরো এগিয়ে যাবে- এই আমাদের বিশ্বাস।

তিনি আরো বলেন, আশা করি রমজান শেষে পবিত্র ঈদও আমাদের সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে।

বিভিন্ন মিডিয়ার সম্পাদক,সাংবাদিকসহ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উপস্থিত হয়েছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস,স্টেট সিনেটর জন ল্যু,এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার,বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, ,

পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ইনকিলাব সম্পাদক জাহিদ আলম, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক, জাগো প্রহরীর মো: আবুল কাশেম, জেবিবিএর গিয়াস আহমেদ, রিয়েলটর লায়ন নুরুল আজিম, লায়ন আবু জুবায়ের দারা, ময়নুজ্জামান কৌধুরী, জেবিবিএর হারুন ভুইয়া,

সাবেক লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাদাদি সি এবং আমাদো সি,নিউইয়র্কের উর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন রকি আলীয়ান, লায়ন এফইএমডি রকি, নাসির আলী খান পল, লায়ন গোলাম এস হায়দার মুকুট, লায়ন অনিক রাজ, আবু বকর সিদ্দিক,লায়ন শাহ শহিদুল হক, লায়ন বেলাল আহমেদ,

ঝ্রামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, শাকিল মিয়া, লায়ন রুহুল আমিন, কাজী আজম, বাংলাদেশ সেসাইটির হাসান জিলানি, লায়ন জাহাঙ্গীর আলম জয়, লায়ন কামরুল হাসান, ফাহাদ সোলায়মান,, শাহ জে চৌধুরী, নাবিল ইসলাম, টিবিএন২৪ এর এএফএম জামান,আহসান হাবিব,

জ্যাকব মিল্টন, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন মাসুদ রানা তপন, লায়ন এএসএম উদ্দিন পিন্টু, বাংলাদেশ সেসাইটির অনিক রাজ, লায়ন কামরুল মজুমদার, লায়ন শাহিন ভূইয়া,

জালালাবাদ এসাসিয়েশানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বাংলাদেশ সেসাইটির রিজু মোহাম্মদ, বিএনপি নেতা এবাদ চৌধূরী প্রমুখ। সকল ছবি পরিচয় এর নিজস্ব















